News Flash

  • Home
  • Uncategorized
  • ১৭৩টি রিয়াং শরণার্থী পরিবারকে তালিকাভুক্ত করার দাবি পেশ রাজ্যসরকারের কাছে
Image

১৭৩টি রিয়াং শরণার্থী পরিবারকে তালিকাভুক্ত করার দাবি পেশ রাজ্যসরকারের কাছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ রিয়াং শরণার্থীদের তালিকায় ১৭৩টি পরিবারকে অন্তর্ভুক্তির আবেদন জানিয়েছে শরণার্থী সংগঠন৷ বিভিন্ন কারণে ওই পরিবারগুলি তালিকা থেকে বাদ পড়েছে৷ ত্রিপুরায় স্থায়ী পুনর্বাসনে তারাও সুবিধা পাওয়ার জন্য এখন শরণার্থী নেতৃবৃন্দ সোচ্চার হয়েছেন৷


শরণার্থী নেতা ব্রুনো মসা বলেন, মিজোরাম থেকে পালিয়ে ২০০৯ সালে ত্রিপুরায় আশ্রয় নেওয়া বিবাহ বিচ্ছেদের কারণে, পরিবার থেকে আলাদা হাওয়ায় এবং বাস্তুচ্যুত পরিবারগুলি রিয়াং শরণার্থী তালিকা থেকে বাদ পড়েছেন৷ তাঁর কথায়, এমন অনেক পরিবার রয়েছে যারা সমীক্ষা চলাকালীন পাঁচ সদস্যের ছিল৷ কিন্তু, পরবর্তী সময়ে সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ তাতে, পরিবারের কিছু সদস্য অন্যত্র চলে গেলেও রেশন কার্ড একই রয়ে গেছে৷
তাঁর দাবি, শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হওয়ার আগে ২০১৬ এবং ২০১৯ সালে মিজোরাম সরকার জনসংখ্যা নিরূপণ করেছে৷ ত্রিপুরা সরকারও জনসংখ্যা নিরূপণ করেছে৷ কিন্তু, পরিবার থেকে আলাদা হয়ে যাওয়া সদস্যদের একই প্যাকেজ দেওয়ার জন্য রাজি হয়নি৷ ফলে, ওই পরিবারগুলি রিয়াং শরণার্থী তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি৷


তিনি বলেন, ১৭৩টি পরিবার এখন ত্রিপুরার রিয়াং শরণার্থী শিবিরেই আশ্রিত রয়েছেন৷ কিন্তু, তালিকাভুক্ত না হওয়ায় তারা পুনর্বাসনের সুবিধা থেকে বঞ্চিত হবেন৷ তাই ত্রিপুরা সরকারের কাছে ওই পরিবারগুলির অন্তর্ভুক্তির আবেদন জানিয়েছি৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে আবেদন জানিয়েছি৷ সাথে তিনি যোগ করেন, সম্প্রতি উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার সাথে সাক্ষাৎকালেও এই দাবি পেশ করেছি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top