News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি প্রদেশ কমিটিতে দায়িত্ব পুনর্বণ্টন
Image

বিজেপি প্রদেশ কমিটিতে দায়িত্ব পুনর্বণ্টন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি বেশ কয়েকটি ক্ষেত্রে দায়িত্ব পুনর্বণ্টন করেছে৷ পার্টির প্রদেশ সভাপতি জেলাগুলি ও সবকটি মোর্চার জন্য প্রভারী নিযুক্ত করেছেন৷ এদিকে, সিপাহিজলা জেলা বিজেপি সভাপতি হিসেবে অঞ্জন পুরকায়স্থকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ এই পদটি দীর্ঘদিন ধরে খালি ছিল৷


এ-বিষয়ে বিজেপি প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানিয়েছেন, পার্টির সাংগঠনিক দৃষ্টিতে রাজ্যে ১০টি জেলা রয়েছে৷ নতুন ঘোষনা অনুযায়ী সিপাহিজলা (উত্তর)-র প্রভারী হিসেবে থাকবেন রাজ্য সহ-সভাপতি রাজীব ভট্টাচার্য৷ পিলাক জেলার প্রভারী হিসেবে থাকবেন রাজ্য সাধারণ সম্পাদক টিংকু রায়৷ সিপাহিজলা (দক্ষিণ), ধলাই জেলা, খোয়াই জেলার প্রভারী হিসেবে থাকবেন যথাক্রমে রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, যাদবলাল নাথ এবং অমিত রক্ষিত৷ গোমতি জেলা, সদর (গ্রামীণ) জেলা, ঊনকোটি জেলা ও উত্তর জেলার প্রভারীর দায়িত্বে থাকবেন যথাক্রমে রাজ্য সম্পাদক রতন ঘোষ, মিহির সরকার, বিধায়ক রামপদ জমাতিয়া এবং সজল আচার্য৷

তিনি আরও জানান, সদর (শহরাঞ্চল) জেলার প্রভারীর নাম পরবর্তী সময় ঘোষনা করা হবে৷ অন্যদিকে, ভারতীয় জনতা পার্টির প্রদেশ মোর্চাগুলিরও প্রভারীর দায়িত্ব বণ্টন করা হয়েছে৷ তিনি বলেন, জনজাতি মোর্চার দায়িত্বে থাকবেন উপ-মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান নেতা জিষ্ণু দেববর্মণ৷ যুবমোর্চা ও মহিলা মোর্চার প্রভারী হিসেবে থাকবেন যথাক্রমে টিংকু রায় ও পাপিয়া দত্ত৷ ওবিসি মোর্চার প্রভারী হিসেবে যাদবলাল নাথ দায়িত্ব পালন করবেন৷ বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ গৌরীশংকর রিয়াং কিষাণ মোর্চার দায়িত্ব সামলাবেন৷ তফশিলি জাতি মোর্চার প্রভারীর দায়িত্ব দেওয়া হয়েছে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ জীতেন্দ্র সরকারকে এবং মহম্মদ জসিম উদ্দীনকে সংখ্যালঘু মোর্চার দায়িত্ব দেওয়া হয়েছে৷


এদিন নবেন্দুবাবু বলেন, পার্টির ল-অ্যান্ড লিগ্যাল অ্যাফ্যায়ার ডিপার্টমেন্ট এবং ডক্টর সেলের দায়িত্ব দেওয়া হয়েছে যথাক্রমে ডা. অশোক সিনহা এবং ড় তমোজিৎ নাথকে৷ একই সাথে পার্টির রাজ্য কমিটিতে আরো ২ জন আমন্ত্রিত সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে৷ তাঁর কথায়, দীপক মজুমদার এবং প্রসেনজিৎ বিশ্বাসকে আমন্ত্রিত সদস্য করা হয়েছে৷ তিনি বলেন, সিপাহিজলা (উত্তর) ভিন্ন পার্টির প্রত্যেকটি জেলার সভাপতির নাম আরো আগেই ঘোষনা করা হয়েছে৷ শনিবার এই জেলার সভাপতি হিসাবে অঞ্জন পুরকায়স্থের নাম ঘোষণা করা হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top