News Flash

  • Home
  • Uncategorized
  • আক্রান্তদের ভরতি করাতে বাধা, করোনা যোদ্ধাকে লক্ষ্য করে থুতু
Image

আক্রান্তদের ভরতি করাতে বাধা, করোনা যোদ্ধাকে লক্ষ্য করে থুতু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ করোনা ভাইরাসে আক্রান্তদের সেবায় প্রাণপণ লড়াই জারি রাখা সত্ত্বেও তাঁদের হাতেই লাঞ্ছনা মেনে নিতে পারছেন না পশ্চিম জেলা স্বাস্থ্য আধিকারিক ডা. সংগীতা চক্রবর্তী৷ ফলে, করোনা যুদ্ধে সামনের সারির সৈনিকদের সাথে রোগীদের দুর্ব্যবহারে নিন্দার ঝড় উঠেছে ত্রিপুরায়৷ আগরতলায় সদ্যজাত শিশু সহ করোনা আক্রান্ত পাঁচ জন্মদাত্রী এবং এক গর্ভবতী মহিলাকে কোভিড কেয়ার সেন্টারে ভরতি করতে গিয়ে অন্য রোগীদের দুর্ব্যবহারে মর্মাহত হয়েছেন ডা. সংগীতা চক্রবর্তী৷


তাঁকে লক্ষ্য করে করোনা আক্রান্ত মহিলার ওপর থুতু দেওয়ার ঘটনায় চিকিৎসকদের সংগঠনও সমালোচনায় মুখর হয়েছে৷ ঘটনাটি সভ্যসমাজকে কলঙ্কিত করেছে বলে নেটিজেনরাও সরব হয়েছেন৷ ডাঃ সংগীতা জানিয়েছেন, বাধ্য হয়ে ওই করোনা আক্রান্তদের জি বি কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তিনি বলেন, ওই ঘটনায় আমি মর্মাহত৷

অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস্যাসোসিয়েশ (এটিজিডিএ) এক ফেসবুক পোস্টে ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে৷ সংগঠনের বক্তব্য, আমরা ভীষণভাবে হতাশ!! মানুষের মনুষ্যত্ব, বিবেক, বোধ এতই তলানিতে গিয়ে ঠেকেছে যে, কীট, পতঙ্গ, পশু-পাখি আমাদের দেখে ঘৃণা বোধ করে হয়ত৷ আমরা সত্যিই পশুর চেয়ে অনেক নীচে নেমে গেছি৷ যে মানবজাতির মনুষ্যত্ব অনেক আগেই মরে গেছে তাকে করোনা ভাইরাস আর কী মারবে!! কাকে বাঁচানোর জন্য এত আয়োজন, এত দিনরাত পরিশ্রম?!


এটিজিডিএ-র কথায়, শুক্রবার পশ্চিম জেলা স্বাস্থ্য আধিকারিক ডা. সংগীতা চক্রবর্তী হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ থেকে করোনা আক্রান্তদের অ্যাম্বুলেন্সে শহিদ ভগৎ সিং যুব আবাসস্থিত কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যান৷ স্বাস্থ্য কর্মীরা অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে এই পাঁচ রোগীকে ভগৎ সিং সেন্টারের বি-ব্লকে প্রবেশ করতে যাওয়ার সময় ওই সেন্টারের অন্যান্য রোগীরা আপত্তি জানান৷ তাঁরা বেশ কয়েকদিন আগে থেকেই এই সেন্টারে চিকিৎসাধীন৷ তাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা-পুরুষ বাইরে বেরিয়ে প্রতিবাদ জানাতে থাকেন৷ ওই সকল রোগীদের বক্তব্য, এই ব্লকে আরও রোগী ভরতি করা হলে তাদের থাকতে অসুবিধা হবে৷ তাই, এই ব্লকে কোনও নতুন রোগী ভরতি করা যাবে না৷
সংগঠনের দাবি, ডা. সংগীতা এই সকল রোগীর সাথে কথা বলেন এবং ওই করোনা আক্রান্তদের ভরতি করতে বাধা না দেওয়ার জন্য অনুরোধ করেন৷ কারণ, তাঁদের অন্যত্র রাখার জায়গা নেই৷ তাতে কয়েকজন করোনা রোগী ডা. সংগীতা চক্রবর্তীকে নানা অশ্লীল, অশ্রাব্য ভাষায় গালি দিতে শুরু করেন, অভিযোগ এটিজিডিএ-র৷ তাতেও ওই নতুন রোগীদের ভরতির চেষ্টা করা হলে, আচমকা সেই সব করোনা পজিটিভ পুরুষ-মহিলারা ডা. সংগীতার উপর সম্মিলিত ভাবে থুতু নিক্ষেপ করতে থাকেন৷ এ-বিষয়ে এটিজিডিএ-র সাধারণ সম্পাদক ডা. রাজেশ চৌধুরী বলেন, গতকাল রাত ৮টা নাগাদ ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে৷ এধরণের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায়না৷


এ-বিষয়ে ডা. সংগীতা বলেন, শিশু সহ করোনা আক্রান্ত পাঁচ জন্মদাত্রী এবং এক গর্ভবতী মহিলাকে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে ভরতির জন্য নেওয়া হয়েছিল৷ কিন্তু, সেখানে ভরতি অন্য করোনা আক্রান্তরা তাতে আপত্তি জানান৷ খবর পেয়ে ছুটে গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করি৷ কিন্তু, তারা আমাকেই অশ্রাব্য ভাষায় গালাগাল দেন৷ ডা. সংগীতা বলেন, সদ্যজাত সন্তান নিয়ে জন্মদাত্রীরা এবং পিপিই কিট পরে স্বাস্থ্য কর্মীরা ৫ ঘণ্টা ধরে বাইরে অপেক্ষা করছিলেন৷ কিন্তু তাদের ঢুকতে দেওয়া হচ্ছিল না৷ এমনকি, আমাকে লক্ষ্য কর থুতু ফেলা হয়েছে এবং এক যুবক উপর থেকে জল ফেলেছে৷ তিনি বলেন, অবশেষে কোনও উপায় না পেয়ে ওই করোনা আক্রান্তদের জিবি-র কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে৷


তিনি আক্ষেপ করে বলেন, এ-ধরনের আচরণ আশা করা যায় না৷ করোনা আক্রান্তদের সেবায় আমরা সকলেই দিনরাত পরিশ্রম করছি৷ ওই ঘটনায় আমি মর্মাহত, বলেন তিনি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top