News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাল্যান্ডে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৮৯, মৃত্যু চারজনের
Image

নাগাল্যান্ডে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৮৯, মৃত্যু চারজনের

ডিমাপুর, ২৫ জুলাই (হি.স.) : নাগাল্যান্ডে নতুন আরও ৫০ জনের শরীরে কোভিড-১৯-এর উপস্থিতি ধরা পড়েছে। নয়া-আক্রান্তদের নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৮৯। রবিবার সকালে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এস পাংন্যু ফোম টুইট আপডেটে বলেছেন নতুন পঞ্চাশজনের মধ্যে ২০ জন মন, ১৯ জন ডিমাপুরর বাসিন্দা, ৭ জন কোহিমা এবং ৪ জন মককচঙের বাসিন্দা।

স্বাস্থ্যমন্ত্রী জানান, গতকাল শনিবার মোট ৩২৮ জনের সোয়াব স্যাম্পল টেস্ট করা হয়েছিল। এর মধ্যে ৫০ জনের শরীরে পজিটিভ ধরা পড়েছে। অন্য আরেকটি টুইটে গতকাল এক মহিলা সহ চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। তবে তাঁদের মৃত্যু কোভিড-১৯ সংক্রমণে হয়েছে কিনা এখনও অনুসন্ধান সাপেক্ষ বলে জানিয়েছেন তিনি। নিহত মহিলাটি অসমের বাসিন্দা, এ-ও জানান মন্ত্রী।

এখানে উল্লেখ করা যেতে পারে, ডিমাপুরে করোনা ভাইরাসের বর্ধিত সংক্ৰমণ রোধ করতে রাজ্য সরকার আজ রাত থেকে সাতদিন অর্থাৎ ২ অগাস্ট পর্যন্ত সম্পূৰ্ণ লকডাউন ঘোষণা করেছে। রাজ্যের সর্বস্তরের জনসাধারণকে সর্বাবস্থায় মুখে মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পাংন্যু ফোম।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top