News Flash

  • Home
  • Uncategorized
  • সতর্কতা এবং সচেতনতার মাধ্যমে হারাতে হবে করোনাকে, মান কি বাতে দাবি প্রধানমন্ত্রীর
Image

সতর্কতা এবং সচেতনতার মাধ্যমে হারাতে হবে করোনাকে, মান কি বাতে দাবি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি. স.): করোনাভাইরাস রোধে সতর্কতা এবং সচেতনতার উপর ফের গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান পরিস্থিতিতে মাস্ক এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলা যে একান্ত প্রয়োজন, তা ফের একবার মন কি বাত অনুষ্ঠানে বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

মান কি বাতের ৬৭ তম পর্বে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী জানিয়েছেন, বিগত কয়েক মাস ধরে করোনার বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে এসেছে। যে ভয়ের ধারণা করা হয়েছিল তার প্রায় সবই বানচাল করে দিয়েছে দেশবাসী। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সুস্থ হয়ে ওঠার হার ভারতে বেশি। মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় কম। একজনের মৃত্যুও কাঙ্ক্ষিত নয়।দুঃখজনক।কিন্তু ভারত কোটি মানুষের জীবন বাঁচিয়েছে। করোনার এই সংকট যে সহজে যাওয়ার নয়, তা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বহু জায়গায় করোনা দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়েছে।

আমাদের বাড়তি সতর্ক হতে হবে। এটা মনে রেখে চলতে হবে যে প্রথম দিনকার মত এখনও সক্রিয় করোনা। মুখে মাস্ক পরা, দুই গজ এর দূরত্ব বজায় রাখা, মাস্ক না পেলে গামছা বা তোয়ালে দিয়ে মুখ ঢাকা, ঘন ঘন হাত ধোয়া, যত্রতত্র থুতু না ফেলা অভ্যাস বজায় রাখতে হবে। মাস্ক পরতে কারো যদি অসুবিধা হলে তবে সেই সময় তার উচিত চিকিৎসক-নার্সদের কথা মনে করা। যারা পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট পড়ে ৮ ঘন্টা থেকে ১০ ঘন্টা টানা পরিশ্রম করে চলেছে। এদিনের মন কি বাতে গ্রাম পঞ্চায়েত গুলির অবদানের কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। গ্রামীণ এলাকাগুলোতে কোয়ারেন্টাইন করতে পঞ্চায়েতগুলো যে বিশেষ ভূমিকা অবলম্বন করেছে তার উল্লেখ করেন তিনি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top