News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আরও ১০৫ জন করোনা আক্রান্ত
Image

রাজ্যে আরও ১০৫ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ রাজ্যে আরও ১০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘোষণা দিয়েছেন৷ তিনি জানিয়েছেন, এদিন ৩৮৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাতে ১০৫ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷


মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আক্রান্ত ১০৫ জনের মধ্যে নয়জন বিমানযাত্রী রয়েছেন৷ তাছাড়া ১২ জন অন্য রোগীর সংস্পর্শে আক্রান্ত হয়েছেন৷ আটজনের করোনা উপসর্গ ছিল৷ বিভিন্ন স্থানে এন্টিজেন টেস্টে ৭৬ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, এদিন আক্রান্ত ১০৫ জনের জেলা ভিত্তিক হিসেবে সর্বোচ্চ পশ্চিম জেলায়৷ এই জেলায় আক্রান্ত হয়েছেন ৩৫ জন৷ অন্যদিকে, সিপাহীজলা জেলায় ২৭ জন, গোমতী জেলায় ষোল জন৷ খোয়াই জেলায় ৯ জন, উত্তর জেলায় ছয়জন, দক্ষিণ জেলায় ৫ জন, ধলাই জেলায় চারজন এবং ঊনকোটি জেলায় তিনজন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷

এদিকে, রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে৷ এই পরিস্থিতিতে সোমবার থেকে বাড়ি বাড়ি সমীক্ষার কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top