News Flash

  • Home
  • Uncategorized
  • ফটিকরায়ে নদীতে মরণঝাপ যুবকের, বিলোনীয়ায় ফাঁসিতে আত্মহত্যা করলেন এক ব্যক্তি
Image

ফটিকরায়ে নদীতে মরণঝাপ যুবকের, বিলোনীয়ায় ফাঁসিতে আত্মহত্যা করলেন এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/বিলোনীয়া,২৫ জুলাই৷৷ রাজ্যের পৃথক স্থানে দুই ব্যক্তির আত্মহত্যার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ সংবাদে প্রকাশ, ফটিকরায় বিদ্যাসাগর সেতু সংলগ্ণ এলাকায় নদীতে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে৷ ওই যুবকের নাম ধাম জানা যায়নি৷ সংবাদ সূত্রে জানা গেছে শনিবার বেলা দশটা নাগাদ এক যুবক একটি ব্যাগ নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল৷ ব্যক্তি পাশের একটি বাড়িতে রেখে হঠাৎ নদীতে ঝাঁপ দেয় ওই যুবক৷


প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিষয়টি দমকল বাহিনীর জওয়ানদের জানান৷ খবর পেয়ে দমকল বাহিনী এসে নদী থেকে তাকে উদ্ধার করে৷দমকল বাহিনীর জওয়ানরা অজ্ঞাত পরিচয় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু ততক্ষণে সে আর বেঁচে নেই৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে৷ এখনো পর্যন্ত কেউ মৃতদেহটি শনাক্ত করতে পারেননি৷ চিকিৎসক জানিয়েছেন ওই যুবক মত্ত অবস্থায় ছিল৷কেন সে হঠাৎ নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো তা নিয়ে স্থানীয় জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷


এদিকে, এক ব্যক্তির ফাঁসিতে আত্মহত্যাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া৷ঘটনা বিলোনিয়া মহকুমার গর্জনিয়া বিএসএফ ক্যাম্প সংলগ্ণ লক্ষ্মীপুর এলাকায়৷ মৃত ব্যক্তির নাম পলিন্দ্র দাস, বয়স ৬০৷ তার দুই ছেলে এক মেয়ে৷ তার স্ত্রী জানায় গতকাল রাতে সবার সাথে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে৷ আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পায় পলিন্দ্র দাস ঘরের ভুতিরের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে৷

পরিবার এবং এলাকাবাসীর কাছ থেকে জানা যায় তার মানসিক দিক দিয়ে সমস্যা রয়েছে৷খবর পেয়ে ঘটনাস্থলে বিলোনিয়া থানার পুলিশ৷ এবং মৃতদেহ নামিয়ে বিলোনিয়া হাসপাতালের মর্গে নিয়ে যায়৷ এএসআই স্বপন সেন জানান এটি আত্মহত্যা হবে, এবং ময়নাতদন্তের পর বেরিয়ে আসবে আসল রহস্য৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top