News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্নীতির দায়ে রেশন ডিলার বরখাস্ত
Image

দুর্নীতির দায়ে রেশন ডিলার বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ রেশন সামগ্রী প্রদানে দূর্নীতির অভিযোগে এক রেশন ডিলারকে বরখাস্ত করা হয়েছে৷ ঘটনা উত্তর মাছমারার রামগুনাপাড়ার শচীন্দ্র নগরে৷ বরখাস্ত হওয়া রেশন ডিলারের নাম সুকুমার পাল৷


জানা যায় একটানা ৬ দিন ধরে ওই রেশন ডিলার খুলছেন না৷ ভোক্তারা রেশন শপে এসে রেশন সামগ্রী না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন৷ এ বিষয়টি ফুড ইন্সপেক্টর এর নজরে আনা হয়৷দায়িত্বপ্রাপ্ত ফুড ইন্সপেক্টর ঘটনার তদন্ত করতে এসে সত্যতা খুঁজে পান৷সাথে সাথে রেশন ডিলার শুক্রবার পালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়৷ সেখানে নতুন রেশন ডিলার হিসেবে অপর একজন কে নিযুক্ত করা হয়৷ নবনিযুক্ত ডিলারের নাম পবিত্র রিয়াং৷ দায়িত্বপ্রাপ্ত ফুড ইন্সপেক্টর জানান গত কয়েকদিন ধরেই দায়িত্বপ্রাপ্ত ডিলার ভোক্তাদের মধ্যে রেশন সামগ্রী বিতরণ করছে না৷

এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে৷তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন৷উল্লেখ্য রাজ্যের বিভিন্ন এলাকায় নানা দুর্নীতির অভিযোগ করতে শুরু করেছে৷ বিশেষ করে লবণের সুযোগকে কাজে লাগিয়ে একাংশের রেশন ডিলার ভোক্তাদের নানাভাবে প্রতারণা করে চলেছে৷ এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হলে আরো বহুসংখ্যক রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হবে৷


এ বিষয়ে দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি৷রাজ্য সরকার যেখানে গণবণ্টন ব্যবস্থা কে সকলের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে সে ক্ষেত্রে একাংশের ডিলারদের ধরনের দুর্নীতি পরায়নতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না৷সরকারের সুনাম অক্ষুণ রাখার তাগিদে এইসব দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top