News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ে নতুন করোনা আক্রান্তের সন্ধান, শিলঙে তিন দিনের লকডাউন, করোনা ঝুঁকিপূর্ণ এলাকা বেড়ে ১১
Image

মেঘালয়ে নতুন করোনা আক্রান্তের সন্ধান, শিলঙে তিন দিনের লকডাউন, করোনা ঝুঁকিপূর্ণ এলাকা বেড়ে ১১

শিলং, ২৫ জুলাই (হি.স.) : নতুন করে একদিনে ৫২ জনের দেহে করোনা-র সংক্রমণ পাওয়ায় শিলঙে তিনদিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১১টি এলাকাকে করোনা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে মেঘালয় সরকার। সে মোতাবেক ২৬ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত শিলঙে সম্পূর্ণ লকডাউন লাগু হবে। ইতিপূর্বে ১৩ এবং ১৪ জুলাই শিলঙে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছিল।

মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী প্রেস্টন টিনসং বলেন, রাজ্য সরকার গোষ্ঠী সংক্রমণ এড়াতে আপ্রাণ চেষ্টা করছে। তাই, নতুন করে কিছু এলাকাকে করোনা ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। সাথে তিনি যোগ করেন, অন্য কোনও পথ খোলা না থাকায় শিলঙে পুনরায় লকডাউন লাগু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবারের বৈঠকে। তাঁর কথায়, পরিস্থিতির উপর নির্ভর করে প্রয়োজনে লকডাউনের মেয়াদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। উপ-মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য দফতরের রিপোর্টের ভিত্তিতে ২৪ জুলাই করোনা ঝুঁকিপূর্ণ এলাকাগুলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

তিনি জানান, মাওবাহ, বড়পাথর, ঝালুপাড়া, মওপ্রেম, নোংরাহ, নংগ্রিমপাহাড়, মওলাই-উমশিং, লাসামিয়ারে, লাইতুমখড়া-নাজারেথ, মওলাই-উম্যাশিউর এবং গল্ফ লিংক-খলিহ শনং এলাকায় নতুন করে করোনা ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে। উপ-মুখ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে আরও কিছু এলাকায় লকডাউন জারি করার ক্ষেত্রে স্বাস্থ্য দফতরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার মেঘালয়ে নতুন করে ৫২ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। তাদের মধ্যে পূর্ব খাসিপাহাড়ে ৪৭ জন, পশ্চিম খাসিপাহাড়ে তিনজন এবং পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ে দুজন রয়েছেন। মেঘালয়ে বর্তমানে ৪৯৫ জন সক্রিয় করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top