News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : রাজ্যে নতুন সংক্রমিত ১০৬ জন
Image

করোনা : রাজ্যে নতুন সংক্রমিত ১০৬ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন আরও ১০৬ জন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন জানিয়েছেন ৪০৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ১০৬ জনের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে৷


আক্রান্তদের মধ্যে এন্টিজেন টেস্টে ৯১ জন, বিমানযাত্রী একজন, সংস্পর্শে নয় জন, উপসর্গে ৪ জন এবং একজনের ভ্রমণ ইতিহাস রয়েছে৷ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আক্রান্ত ১০৬ জনের মধ্যে পশ্চিম জেলায় ২৪ জন, উত্তর জেলায় ৫ জন, গোমতী জেলায় ২৬ জন, ধলাই জেলায় ৬ জন, দক্ষিণ জেলায় ১২ জন, সিপাহীজলা জেলায় ১৮ জন, খোয়াই জেলায় ১০ জন এবং ঊনকোটি জেলায় একজন৷ এদিকে, একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷

ত্রিপুরায় করোনা-য় আক্রান্ত হয়ে আর একজনের মৃত্যু হয়েছে৷ তাতে, ত্রিপুরায় করোনা সংক্রমিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১জন৷ আজ দুপুরেই বটতলা মহা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷
আজ গোমতী জেলায় উদয়পুর-র বাসিন্দা ৭০ বছর বয়সী এক ব্যক্তি-র করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে৷ তিনি করোনা আক্রান্ত হয়ে জিবি হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ স্বাস্থ্য সচিব তথা অতিরিক্ত মুখ্য সচিব এস কে রাকেশ জানিয়েছেন, আজ ভোরে করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়েছে৷
প্রসঙ্গত, ত্রিপুরায় প্রতিদিন করোনা আক্রান্তের মৃত্যু হচ্ছে৷ ইতিপূর্বে, মৃতের দিক দিয়ে ত্রিপুরা যথেষ্ট ভাল অবস্থানে ছিল৷ কিন্তু, এখন প্রতিদিন মৃতের ঘটনায় পরিস্থিতি ভীষণ জটিল হয়ে যাচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top