News Flash

  • Home
  • Uncategorized
  • সংখ্যার জোর দেখিয়ে সরকার টিকিয়ে রাখতে মরিয়া অশোক গেহলট
Image

সংখ্যার জোর দেখিয়ে সরকার টিকিয়ে রাখতে মরিয়া অশোক গেহলট

জয়পুর, ২৫ জুলাই (হি. স.): বিধায়কদের সংখ্যা দেখিয়ে ক্ষমতা ধরে রাখতে মরিয়া রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। অন্যদিকে পরিস্থিতি দেখে এগোনোর রণনীতি নিয়েছে বিজেপি।ইতিমধ্যেই রাজভবনের সঙ্গে রাজ্যের শাসকদলের সংঘাত দেখা দিয়েছে।দ্রুততার সঙ্গে বিধানসভায় অধিবেশন বসিয়ে নিজের  সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে মরিয়া কংগ্রেস।শচীন পাইলট এর সঙ্গে টক্কর দেওয়ার পর এখন সরকার ধরে রাখার জন্য উঠে পড়ে লেগেছেন অশোক গেহলট।


২০০ আসনবিশিষ্ট রাজস্থান বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে প্রয়োজন ১০১ টি আসন। অশোক গেহলট শিবির ছেড়ে শচীন পাইলট এর শিবিরে নাম লিখিয়েছে ১৮ জন বিধায়ক। ফলে কংগ্রেসের নিজস্ব ১০৭ জন বিধায়ক কমে দাঁড়িয়েছে ৮৮। তবুও অশোক গেহলট এর সঙ্গে রয়েছে দশজন নির্দল বিধায়ক, ভারতীয় ট্রাইবাল পার্টির দুই বিধায়ক, রাষ্ট্রীয় লোক দল একজন বিধায়ক এবং সিপিআই এর একজন বিধায়ক।এমন পরিস্থিতিতে যদি শচীন পাইলট সহ ১৯ জন বিধায়কের সদস্যপদ খারিজ হয়ে যায়।তবে বিধানসভার আসন সংখ্যা কমে দাঁড়াবে ১৮১।আস্থাভোটে তখন সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজন হবে ৯১ জন বিধায়কের সমর্থন।ফলে সরকার টিকিয়ে রাখতে খুব একটা অসুবিধা হবে না অশোক গেহলট এর। কারণ নির্দল বিধায়কদের সমর্থন পেয়ে সে নিজের সরকারকে টিকিয়ে রাখবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top