News Flash

  • Home
  • Uncategorized
  • সিপিএমের আন্দোলনে পুলিশ বাধা দেয়ায় মেলারমাঠে ধুন্ধুমার
Image

সিপিএমের আন্দোলনে পুলিশ বাধা দেয়ায় মেলারমাঠে ধুন্ধুমার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ রাজধানীর মেলার মাঠে সিপিআইএমের আন্দোলন কর্মসূচিতে পুলিশের বাধা দানের ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে সর্বভারতীয় আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সিপিআইএম বৃহস্পতিবার মেলারমাঠে এক প্রতিবাদ আন্দোলন কর্মসূচি সংগঠিত করার চেষ্টা করে৷ তখন ঐ পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়৷ তাতে উত্তেজিত হয়ে ওঠেন আন্দোলনকারীরা৷ পুলিশের সঙ্গে আন্দোলনকারীরা বাকবিতণ্ডায় লিপ্ত হন৷ পুলিশ আন্দোলনকারীদের গ্রেপ্তার করে এডি নগর পুলিশ লাইনে নিয়ে যায়৷


ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিপিআইএমের নেতৃবৃন্দ৷ দলীয় নেতা মানিক দে বলেন, ধরনের কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে বলেন রাজ্যে আন্দোলন করার গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে৷ তিনি বলেন আন্দোলন করার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে৷ সর্বভারতীয় আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সিপিআইএম মেলার মাঠে আন্দোলন করার সময় পুলিশের বাধা দানের ঘটনা অত্যন্ত নিন্দাজনক বলে তিনি অভিহিত করেছেন৷ এ ধরনের ঘটনা সংঘটিত করে সিপিআইএমের আন্দোলন স্তব্ধ করা যাবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন৷


কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সিপিআইএম রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে তিনি উল্লেখ করেন৷ আন্দোলনের অধিকার হরণের প্রতিবাদে রাজ্যজুড়ে প্রত্যেক নাগরিকদের প্রতিবাদ বিক্ষোভে সামিল হতেও তিনি আহ্বান জানিয়েছেন৷ এদিন পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে তুমুল হট্টগোল হয়৷ এ ধরনের কার্যকলাপ প্রত্যক্ষ করে পথচারীরাও রীতিমত হতভম্ব হয়ে পড়েন৷ এদিকে সিপিআইএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে রাজ্যে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না৷ করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখেই সিপিআইএম আন্দোলন-কর্মসূচি বজায় রেখে চলেছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top