News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবেশীদের সংঘবদ্ধ হামলায় গুরুতর মহিলা
Image

প্রতিবেশীদের সংঘবদ্ধ হামলায় গুরুতর মহিলা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৩ জুলাই৷৷ বিশালগড় থানা এলাকার পাথারিয়াদাঁড়ায় সংঘবদ্ধ হামলায় এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত মহিলার নাম শিল্পী সরকার৷ অচৈতন্য অবস্থায় ওই মহিলাকে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷


ঘটনার বিবরণে জানা যায় শিল্পী সরকারের একটি গবাদি পশু প্রতিবেশী কিরণ বাউলের ফসল খেয়ে ফেলে৷ এরই জের ধরে কিরণ বাউল ও তার পরিবারের লোকজন রা মিলে শিল্পী সরকারের ওপর সঙ্ঘবদ্ধ হামলা চালায়৷ তাতে শিল্পী সরকার গুরুতরভাবে আহত হয়৷ সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা শিল্পী সরকারকে উদ্ধার করে স্থানীয়রা এই হাসপাতালে পৌঁছে দেন৷ বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ আক্রান্ত শিল্পী সরকার অভিযুক্ত ৫ জনের নাম উল্লেখ করে বিশালগড় থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করেছে৷সামান্য ফসল নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিবেশীর ওপর এ ধরনের নির্মম ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী৷ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top