News Flash

  • Home
  • Uncategorized
  • যোগব্যায়ামকে স্কুল পাঠক্রমে বাধ্যতামূলক করা যাবে না : সুপ্রিম কোর্ট
Image

যোগব্যায়ামকে স্কুল পাঠক্রমে বাধ্যতামূলক করা যাবে না : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি. স.): স্কুল পাঠক্রমে যোগব্যায়ামকে বাধ্যতামূলক অন্তর্ভুক্তি করানোর আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এনসিআরটি এবং সিবিএসসি স্কুলগুলিতে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পাঠক্রমে যোগব্যায়ামকে অন্তর্ভুক্তি করানোর আর্জি সুপ্রিম কোর্টে করেছিলেন বিজেপি নেতা এবং আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানি চলাকালীন এই আর্জি খারিজ করে দিয়েছে বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ।

সুপ্রিম কোর্টে পেশ করা নিজের আর্জিতে বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনী উপাধ্যায় জানিয়েছিলেন, স্বাস্থ্যের অধিকার যোগব্যায়াম এবং শারীর ছাড়া অসম্পূর্ণ। অবিলম্বে কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়ে রাষ্ট্রীয় যোগা নীতি প্রণয়ন করা। এনসিআরটি এবং সিবিএসসির প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যোগব্যায়াম এবং শরীর শিক্ষার বই অন্তর্ভুক্তি করাতে হবে।করোনা সংকটকালে প্রসঙ্গ তুলে ধরে আইনজীবী অশ্বিনী উপাধ্যায় আদালতকে জানিয়েছিলেন, করোনার এই আবহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যোগাভ্যাসের প্রটোকল তৈরি করার জন্য আয়ুষ মন্ত্রকে নির্দেশ দেওয়া হোক।কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দেশ দেওয়া হোক যে যোগ প্রটোকল সংক্রান্ত বিধি রেডিও এবং টিভির মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top