News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় টিএসআর জওয়ান ও তেলিয়ামুড়ায় বৃদ্ধের আত্মহত্যা
Image

আগরতলায় টিএসআর জওয়ান ও তেলিয়ামুড়ায় বৃদ্ধের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ২২ জুলাই৷৷ পৃথক স্থানে দুজনের ফাঁসিতে আত্মহত্যার ঘটনায় রীতিমতো উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ আগরতলায় টিএসআর জওয়ান এবং তেলিয়ামুড়ায় এক বৃদ্ধ ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে পুলিশের বক্তব্য৷


রাজধানী আগরতলা শহর সংলগ্ণ কুঞ্জাবন বেসিক ট্রেনিং কলেজ সংলগ্ণ এলাকায় টিএসআর ক্যাম্পে এক জওয়ান আত্মহত্যা করেছে৷ আত্মঘাতী টিএসআর জওয়ানের নাম নারায়ন চন্দ্র দে৷ বাড়ি গান্ধী গ্রামের শালবাগান এলাকায়৷ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷
পরিবারের লোকজন অভিযোগ করেছেন ক্যাম্পে ওই জওয়ানের ওপর মানসিক নির্যাতন চলছিল৷

তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা রুজু করা হয়েছে৷ আইনি সহায়তা নেওয়ার জন্য ছুটির চাওয়া হলে তাকে ছুটি দেওয়া হয়নি বলেও অভিযোগ৷ গত কয়েকদিন ধরেই সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে৷ বিষয়টি সে পরিবারের লোকজনদের কে জানিয়েছে৷ নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ মৃত জওয়ানের পরিবারের লোকজন বুধবার সকালে টিএসআর ক্যাম্পে এসে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top