News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে ঘরের দেওয়াল ভেঙ্গে গুরুতর আহত তিন
Image

খোয়াইয়ে ঘরের দেওয়াল ভেঙ্গে গুরুতর আহত তিন

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২২ জুলাই৷৷ দুই দিনের প্রবল বর্ষণে খোয়াই মহকুমার বিভিন্ন এলাকায় প্লাবিত হয়ে পড়েছে৷ সাত সকালে মাটির ওয়ালের ঘর ভেঙ্গে পড়ে আহত তিনজন৷ একজনের অবস্থা গুরুতর হওয়ায় জিবিতে স্থানান্তর করেছে চিকিৎসক৷ ঘটনাটি ঘটেছে খোয়াই মহকুমা পদ্মবিল ব্লকের অন্তর্গত গয়ামনি এডিসি ভিলেস এলাকায়৷ গয়া মনি ভিলেজের বাসিন্দা সুকেশ দেববর্মা(৪২) এবং স্ত্রী সহ দুই সন্তান ঘরে ঘুমের মধ্যে ছিল৷ দেওয়ার ভেঙ্গে পড়তেই চিৎকার শুনে প্রতিবেশী ছুটে এসে তাদেরকে ঊদ্বার করে৷


ঘটনার বিবরণে জানা যায়, টিলা ভূমির সমতল জয়গায় সুখেশ দেববর্মার ঘরছিল৷ মাটির দেওয়াল ঘর মোটামুটি মজবুতই ছিল৷ কিন্তু গত কয়েকদিনের টানা বর্ষণে দেওয়ালে ফাটল ধরে৷ কিন্তু তা এমনভাবে ভেঙে পড়বে ভাবতে পারেনি পরিবারের লোকজন৷ আজ সকালে আচমকাই ভেঙ্গে পড়ে দেওয়াল৷ তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে৷

ঘরের ভীতরে থাকা সুখেশ দেববর্মা ও স্ত্রী সহ দুই সন্তানকে ঊদ্বার করে৷ তাদের চারজনকেই বাইজলবাড়ি প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ এক সন্তানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাথে সাথেই জিবি হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক৷ এই ঘটনার খবর পেয়েই ছুটে আসেন এলাকার বিধায়ক প্রশান্ত দেববর্মাসহ ব্লকের কর্মকর্তারা৷ বিধায়ক প্রশান্ত দেববর্মা জানান, ব্লকের কর্মকর্তাদের সাথে কথা বলে সুকেশ দেববর্মাকে প্রধান মন্ত্রী আবাস যোজনার নতুন ঘর দেওয়া হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top