News Flash

  • Home
  • Uncategorized
  • আমপুরা স্বাস্থ্য কেন্দ্রে তালা দিল জনতা
Image

আমপুরা স্বাস্থ্য কেন্দ্রে তালা দিল জনতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ বুধবার সকালে খোয়াই মহকুমার আমপুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় এলাকাবাসিরা৷ দীর্ঘ প্রায় চার ঘন্টা পর তালা খুলে দেওয়া হয় আমপুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রর৷ ঘটনার বিবরণে জানা যায় বর্তমানে আমপুরা প্রাথমিক হাসপাতালে দুইজন চিকিৎসক রয়েছে৷ তার মধ্যে একজন রয়েছে ডেপুটেশানে৷


অপর চিকিৎসককে সম্প্রতি অন্যত্র বদলির নির্দেশ আসে৷ তারই প্রতিবাদে এইদিন সকাল ৯ টায় আমপুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় এলাকাবাসিরা৷ তাদের বক্তব্য একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চলতে হলে নূন্যতম দুই জন চিকিৎসক প্রয়োজন৷ সেই জায়গায় একজন চিকিৎসককে ডেপুটেশনে নিয়ে যাওয়া হয়েছে৷ আর বর্তমানে থাকা এক জন চিকিৎসককেও অন্যত্র বদলির নির্দেশ এসেছে৷ স্থানীয়দের দাবি আমপুরা প্রাথমিক হাসপাতালে কম করে দুই জন চিকিৎসক প্রদান করতে হবে৷ এইদিকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলানোর খবর পেয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক স্থানীয়দের সাথে কথা বলেন৷ এবং তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন৷ জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছ থেকে আশ্বাস পেয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তালা খুলে দেয় স্থানীয়রা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top