News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের দুর্দান্ত প্রতীক উত্তর-পূর্ব ভারত : প্রধানমন্ত্রী
Image

প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের দুর্দান্ত প্রতীক উত্তর-পূর্ব ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের দুর্দান্ত প্রতীক হল উত্তর-পূর্ব ভারত। উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ শুধুমাত্র স্বাচ্ছন্দ্যের জন্যই নয়, নিরাপদ ও স্বনির্ভর ভারতের লক্ষ্য অর্জনের জন্যও গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং মারফত মণিপুর জল সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী।

এরপর প্রধানমন্ত্রী বলেন, মণিপুরে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছে মণিপুর সরকার। লকডাউনের সময় মণিপুরর জনগণের জন্য সমস্ত ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার, তাঁদের ফিরিয়ে আনার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছিল।
উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কোভিড-১৯ এবং বন্যা-এই দু’টি পরিস্থিতির মোকাবিল করছে উত্তর-পূর্ব। ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকের মৃত্যু হয়েছে, বহু মানুষ গৃহহীন। দুর্গতদের প্রতি আমার সমবেদনা। আমি আপনাদের আশ্বস্ত করছি, গোটা দেশ আপনাদের পাশে রয়েছে। প্রধানমন্ত্রীর কথায়, উত্তর-পূর্ব ভারত, ভারতের প্রাকৃতিক, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সাংস্কৃতিক শক্তির দুর্দান্ত প্রতীক। এমন পরিস্থিতিতে আধুনিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হলে পর্যটন শক্তিলাভ করবে। মণিপুর-সহ উত্তর-পূর্বাঞ্চলের পর্যটন সম্ভাবনা এখনও অনাবিষ্কৃত। প্রধানমন্ত্রী আরও বলেন, উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ শুধুমাত্র স্বাচ্ছন্দ্যের জন্যই নয়, নিরাপদ ও স্বনির্ভর ভারতের লক্ষ্য অর্জনের জন্যও গুরুত্বপূর্ণ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top