News Flash

  • Home
  • Uncategorized
  • বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করলেন অমিত শাহ
Image

বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করলেন অমিত শাহ

নয়াদিল্লি, ২৩ জুলাই (হি.স.): বর্তমানে গোটা বিশ্ব দূষণের কারণে জেরবার।পরিবেশ দূষণের জেরে বিশ্ব উষ্ণায়ন বেড়েই চলেছে। এর হাত থেকে মুক্তি পাওয়ার উপায় বৃক্ষরোপণ। সেই লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানী দিল্লি থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযান ২০২০ আনুষ্ঠানিক সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও তিনি ছয়টি ইকোপার্ক ও পর্যটনস্থলের আনুষ্ঠানিক সূচনা করেন।এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন কেন্দ্রীয় কয়লা ও খনিমন্ত্রী প্রহ্লাদ যোশী।

এই উপলক্ষে অমিত শাহ জানিয়েছেন, বর্তমানে গোটা বিশ্ব জলবায়ু পরিবর্তনের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে।ফলে একটি উপায় রয়েছে। তা হল বিপুল পরিমাণ বৃক্ষরোপণ করা।পুরাণে বলা হয়েছে যে বৃক্ষই আমাদের রক্ষা করতে পারে।ফলে বৃক্ষরোপনের ক্ষেত্রে সকলের অংশগ্রহণ করা উচিত এবং নিজেদের কর্তব্য সম্পাদন করা উচিত। কয়লা উত্তোলন প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহ জানিয়েছেন, ভারতকে আত্মনির্ভর রূপে পরিণত করতে বিপুল পরিমাণ খনন দ্রুততার সঙ্গে করা প্রয়োজন।এতে করে আমদানি কমবে। দেশের ১০ টি রাজ্যের ৩৮ জেলার ৬০০০ একর জমির ওপর বৃক্ষরোপণ করা হবে।এছাড়াও আরো পাঁচ লক্ষ গাছের চারা সাধারণের মধ্যে বিতরণ করা হবে।উল্লেখ করা যেতে পারে এই বৃক্ষরোপন অভিযানের মাধ্যমে দেশের কয়লাখনি অঞ্চলগুলিতে সবুজায়ন করা হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top