News Flash

  • Home
  • Uncategorized
  • টিকিট বিক্রির হার প্রমাণ করেছে রেল সফরে যাত্রীরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন : রেলওয়ে
Image

টিকিট বিক্রির হার প্রমাণ করেছে রেল সফরে যাত্রীরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন : রেলওয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ রেল সফরে যাত্রীরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন৷ টিকিট বিক্রির হার তা প্রমাণ করেছে৷ কারণ, উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন স্পেশাল ট্রেনে সমস্ত টিকিট বিক্রি হয়েছে৷ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ বলেন, উত্তর-পূর্বাঞ্চলে সাতটি স্পেশাল ট্রেন যাত্রী পরিষেবা দিচ্ছে৷ তাতে একটি ট্রেনে ৮১ শতাংশ এবং আরেকটিতে ৯৮ শতাংশ টিকিট বিক্রি হয়েছে৷ বাকি পাঁচটি ট্রেনে সমস্ত টিকিট বিক্রি হয়েছে৷ তাতেই প্রমাণিত, রেল সফরে যাত্রীরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন, দাবি করেন তিনি৷


শুভানন চন্দ বলেন, করোনা-র প্রকোপে স্বাভাবিক রেল পরিষেবা সর্বত্রই বন্ধ৷ মাঝে প্রচুর শ্রমিক স্পেশাল ট্রেন চলেছে৷ তাঁর কথায়, পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে পৌঁছে দেওয়ার পাশাপাশি ১০০ জোড়া স্পেশাল শ্রমিক ট্রেন ১ জুন থেকে সারা দেশে যাত্রী পরিষেবা দিচ্ছে৷ তাতে উত্তর-পূর্বাঞ্চলে সাতটি শ্রমিক স্পেশাল ট্রেন যাত্রী পরিষেবায় জারি রেখেছে৷ সম্পূর্ণ বাতানুকূল ওই ট্রেনে কোনও আসন খালি থাকছে না বলে দাবি করেন তিনি৷


উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের গত এক মাসের তথ্য তুলে ধরে শুভানন চন্দ বলেন, বিভিন্ন স্পেশাল ট্রেনের যাত্রী সংখ্যার রেকর্ড থেকে দেখা গেছে অধিকাংশ ট্রেনের সমস্ত টিকিট বিক্রি হয়েছে৷ তিনি বলেন, ডিব্রুগড়-নিউদিল্লি রাজধানী স্পেশাল ট্রেনে ৯৮ শতাংশ, নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক ট্রেনে ৮১ শতাংশ টিকিট এবং ডিব্রুগড়-দিল্লি ব্রহ্মপুত্র মেইল স্পেশাল, আলিপুর জংশন-দিল্লি মহানন্দা স্পেশাল, গুয়াহাটি- এলটিটি স্পেশাল, নিউ জলপাইগুড়ি- অমৃতসর কর্মভূমি স্পেশাল এবং আগরতলা- নিউদিল্লি রাজধানী স্পেশাল ট্রেনে সমস্ত টিকিট বিক্রি হয়েছে৷


এই তথ্যের ভিত্তিতে শুভাননবাবু দাবি করেন, রেলের প্রতি মানুষের আত্মবিশ্বাস ফিরে এসেছে তা প্রমাণিত হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, বিভিন্ন রাজ্যে রেল সফরে রেলওয়ের সুরক্ষা ব্যবস্থার জন্যই তা সম্ভব হয়েছে৷ তবে, বিশেষ প্রয়োজনেই রেখে সফরের জন্য যাত্রীদের প্রতি আবেদন জানিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে৷ তাতে করোনা-র সংক্রমণ মোকাবিলায় সহায়ক হবে, বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top