News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে লকডাউনের খবরে দৌড়ঝাঁপ, পাল্টা টুইটে ভুয়ো দাবি সরকারের
Image

রাজ্যে লকডাউনের খবরে দৌড়ঝাঁপ, পাল্টা টুইটে ভুয়ো দাবি সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ লকডাউন নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে জড়িয়ে যে গুজব ছড়িয়েছে তাতে রাজ্যবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ ত্রিপুরায় ২৪ জুলাই থেকে ৭ দিনের লকডাউনের ঘোষণা নিয়ে মুখ্যমন্ত্রীর টুইটার বার্তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে৷ বিষয়টি নজরে আসতেই ত্রিপুরা সরকার পাল্টা টুইট করে স্পষ্টীকরণ দিয়েছে৷ ত্রিপুরা সরকারের টুইটে লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ঘোষণা ভুয়ো বলে দাবি করা হয়েছে৷


ত্রিপুরায় করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক৷ আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে৷ সাথে এখন মৃত্যুর হারেও বৃদ্ধি হচ্ছে৷ গত কয়েকদিনে ৭ জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে৷ ফলে, রাজ্যবাসীর সাথে ত্রিপুরা সরকারও ভীষণ চিন্তায় পড়েছে৷ ইতিমধ্যে পুনরায় লকডাউন লাগু করার দাবি উঠেছে৷ সোমবার দিনভর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং মন্ত্রিসভার সদস্যদের সাথে বৈঠক করেছেন৷ বৈঠকে লকডাউন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর টুইটার থেকে লকডাউন নিয়ে ঘোষণার ছবি ভাইরাল হয়েছে৷ অথচ, মুখ্যমন্ত্রীর টুইটারে এমন কোনও বার্তা খুঁজে পাওয়া যায়নি৷ লকডাউন নিয়ে ঘোষণার টুইটে দাবি করা হয়েছে, ত্রিপুরায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার ২৪ জুলাই থেকে ৭ দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে৷ বিষয়টি নজরে আসতেই ত্রিপুরা সরকার পাল্টা টুইট করে সকলকে সতর্ক করে বলেছে, ২৪ জুলাই থেকে লকডাউনের কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার৷ দুর্ভাগ্যবশত কিছু মানুষ ভুয়ো খবর রটিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়েছে৷ ত্রিপুরা পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top