News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিশ্রুতি ছিল রামরাজ্যের, দিয়ে দিলেন গুন্ডারাজ : রাহুল গান্ধী
Image

প্রতিশ্রুতি ছিল রামরাজ্যের, দিয়ে দিলেন গুন্ডারাজ : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): উত্তর প্রদেশের গাজিয়াবাদে সাংবাদিক-হত্যায় যোগী আদিত্যনাথ সরকারকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যোগী সরকারকে তিরস্কার করে রাহুল বুধবার টুইটারে লেখেন, ‘প্রতিশ্রুতি ছিল রামরাজ্যের, দিয়ে দিলেন গুন্ডারাজ।’ রাহুল এদিন টুইটারে লেখেন, ভাইঝির সঙ্গে অভব্য আচরণের প্রতিবাদ করায় সাংবাদিক বিক্রম জোশিকে হত্যা করা হল। শোকস্তব্ধ পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। প্রতিশ্রুতি ছিল রামরাজ্যের, দিয়ে দিলেন গুন্ডারাজ।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায়, তাঁর ভাইঝিকে নিগ্রহের অভিযোগ জানান বিক্রম জোশি। এরপর ২০ জুলাই রাত ১০.৩০ মিনিট নাগাদ বিজয় নগর এলাকায় বাড়ির কাছেই বিক্রমকে নির্বিচারে গুলি করে দুষ্কৃতীরা। রক্তাক্ত ও অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় বিক্রমকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু প্রাণে বাঁচানো সম্ভব হয়নি এই সাংবাদিককে। পরিবার সূত্রের খবর, ‘বুধবার ভোর চারটে নাগাদ বিক্রমের মৃত্যু হয়েছে।’ পুলিশ সূত্রের খবর, গাজিয়াবাদের একটি স্থানীয় দৈনিক পত্রিকায় কাজ করতেন বিক্রম জোশি। এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top