News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাল্যান্ডে প্রাতিষ্ঠানিক একান্তবাস কেন্দ্রে মহিলার রহস্যমৃত্যু
Image

নাগাল্যান্ডে প্রাতিষ্ঠানিক একান্তবাস কেন্দ্রে মহিলার রহস্যমৃত্যু

ডিমাপুর, ২২ জুলাই (হি.স.) : প্রাতিষ্ঠানিক একান্তবাস কেন্দ্রে এক মহিলার রহস্যজনক মৃত্যু হয়েছে। নাগাল্যান্ডের ডিমাপুরে অবস্থিত হংকং মার্কেটে পেইড প্রাতিষ্ঠানিক একান্তবাস কেন্দ্রে সংঘটিত এই মৃত্যুর ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে। মহিলার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। 

৩২ বছর বয়সি মহিলাটি গতকাল অসম থেকে ট্রেনে ডিমাপুর এসেছিলেন। তার পর তিনি পেইড প্রাতিষ্ঠানিক একান্তবাসে ওঠেন। আজ বুধবার একান্তবাস কেন্দ্রে তাঁর ঘরেই মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। 

এদিকে, স্বাস্থ্য দফতরের তথ্য অনুসারে নাগাল্যান্ডে ১,০৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৫৪৫ জন সক্রিয় এবং ৪৮৫ জন সুস্থ হয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যভিত্তিক করোনা আক্রান্তে শীর্ষে রয়েছে অসম। অসমে ২৬,৭৭২ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৮,০৩৩ জন সুস্থ হয়েছেন। সক্রিয় ৮,৬৭২ জন এবং মৃত্যু হয়েছে ৬৪ জনের। 

করোনা আক্রান্তে দ্বিতীয় রাজ্য ত্রিপুরা। ত্রিপুরায় ৩,৩৪৫ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১,৯২৬ জন সুস্থ হয়েছেন। সক্রিয় ১,৩৯৭ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। অরুণাচল প্রদেশে ৮৫৮ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩০৩ জন সুস্থ হয়েছেন। সক্রিয় ৫৫২ জন এবং মৃত্যু হয়েছেন ৩ জন। মণিপুরে ২,০১৫ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১,৪০০ জন সুস্থ হয়েছেন। সক্রিয় ৬১৫ জন। মেঘালয়ে ৪৯০ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭০ জন সুস্থ হয়েছেন। সক্রিয় ৪১৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। মিজোরামে ৩১৭ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৬৮ জন সুস্থ হয়েছেন। সক্রিয় ১৪৯ জন। সিকিমে ৩৩০ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১০৮ জন সুস্থ হয়েছেন। সক্রিয় ২২২ জন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top