News Flash

  • Home
  • Uncategorized
  • পাঞ্জাবি ও জাট উভয় সম্প্রদায়কে নিয়ে গর্ব বোধ করি : বিপ্লব দেব
Image

পাঞ্জাবি ও জাট উভয় সম্প্রদায়কে নিয়ে গর্ব বোধ করি : বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ পাঞ্জাবি এবং জাট সম্প্রদায়-কে নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বয়ান তুমুল বিতর্কের সৃষ্টি করেছে৷ তাতে, বিরোধী-রা মুখ্যমন্ত্রী-কে নিশানা করে কড়া ভাষায় সমালোচনা শুরু হয়েছে৷ আগরতলা প্রেস ক্লাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাঙালি তুখোড় বুদ্ধির জন্য প্রসিদ্ধ৷ সেই তুলনায়, পাঞ্জাবি এবং জাট সম্প্রদায়ের মানুষ প্রচন্ড শক্তিশালী হন, কিন্তু বুদ্ধিতে বাঙালি-র তুলনায় কম যান৷ মুখ্যমন্ত্রী-র এই বক্তব্য-কে চরম অপমানজনক এবং জাতি বিদ্বেষী বলে নিন্দা জানিয়েছেন বিরোধীরা৷ তারই জবাবে মুখ্যমন্ত্রী বলেন, পাঞ্জাবি এবং জাট সম্প্রদায়-কে নিয়ে আমি গর্ব বোধ করি৷ তবুও, আমার কোন বয়ান তাদের আঘাত দিলে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী৷


এ-বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ টুইট বার্তায় বলেন, পাঞ্জাবি এবং জাট উভয় সম্প্রদায়-কে নিয়ে আমি গর্ব বোধ করি৷ কারণ, আমি নিজেও দীর্ঘ সময় তাঁদের সাথে রয়েছি৷ তিনি বলেন, যদি আমার বয়ানে কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে আমি ব্যক্তিগতভাবে ক্ষমাপ্রার্থী৷ তাঁর কথায়, দেশের স্বাধীনতা সংগ্রামে পাঞ্জাবি এবং জাট সম্প্রদায়ের অবদান অনস্বীকার্য এবং আমি তাঁদের প্রণাম জানাই৷ সাথে তিনি যোগ করেন, দেশের উন্নতিতে তাদের অংশীদারিত্ব নিয়ে প্রশ্ণ তোলার বিষয়েও কখনো ভাবতে পারি না৷ তাঁর দাবি, ওই সম্প্রদায় থেকে আমার অনেক বন্ধু-বান্ধব রয়েছেন৷ তাই, আমার কোন বয়ানে যদি তাঁরা আঘাত পেয়ে থাকেন তাহলে আমি ব্যক্তিগতভাবে ক্ষমাপ্রার্থী৷


তিনি দৃঢ়তার সাথে তাঁর বয়ানের খন্ডন করে বলেন, আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে আমি পাঞ্জাবি এবং জাট ভাইদের সম্পর্কে কিছু মানুষের চিন্তাধারার উল্লেখ করেছি৷ কোন সম্প্রদায়-কে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য ছিল না৷ কারণ, পাঞ্জাবি এবং জাট উভয় সম্প্রদায়-কে নিয়ে আমি গর্ব বোধ করি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top