News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর চার
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় গুরুতর চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহরের মাস্টার পাড়ায় দুটি বাইকের সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর ভাবে আহত হয়েছেন৷ দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আহত বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুটি বাইক দ্রুত বেগে আসছিল৷ একদিকে যখন বৃষ্টি পড়ছিল অন্যদিকে দ্রুতগতির বাইক সামনাসামনি আসার পর নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেনি চালকরা৷ তাতেই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটি উদ্ধার করেছে পুলিশ৷ চালকদের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় জনগণ জানিয়েছেন৷


এদিকে, বাইক ও মারুতী ভ্যানের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছে তিনজন৷ দূর্ঘটনা ঘটেছে মনপাথরের পতিরাই রিয়াং পাড়ায়৷ জানা গিয়েছে বাইক ও ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে বাইকের চালক ও আরোহী তুর্কী রাই রিয়াং, চলা রিয়াং এবং মগিবাই রিয়াং বাইক থকে ছিটকে পড়ে যায়৷ আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ মগিবাই রিয়াংয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top