News Flash

  • Home
  • Uncategorized
  • ২২ দফা দাবীতে উপজাতি কল্যাণের যুগ্ম অধিকর্তাকে ডেপুটেশন ও স্মারক
Image

২২ দফা দাবীতে উপজাতি কল্যাণের যুগ্ম অধিকর্তাকে ডেপুটেশন ও স্মারক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ উপজাতি কল্যাণ দপ্তর এর যুগ্ম অধিকর্তার কাছে ২২দফা দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে টি ইউ আইআরপিসি নামে একটি সংগঠন৷ সংগঠনের নেতৃবৃন্দ ও তার সঙ্গে সাক্ষাৎ করে ২২ দফা দাবি সনদ তুলে ধরেন৷ দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা করা ,পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করা এবং জেলাপরিষদ এলাকার রাস্তাঘাটের দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করা৷ উপজাতি কল্যাণ দপ্তর এর যুগ্ম আধিকারিক দাবির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন৷ দাবি পূরণ না হলে সংগঠন আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানানো হয়৷


উল্লেখ্য ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচন সমাগত প্রায়৷ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সংগঠন বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের জন্য সরকারের কাছে দাবি পেশ করে চলেছে৷ উল্লেখ্য করোনা ভাইরাসসংক্রমণ জনিত কারণে বর্তমানে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের দায়িত্ব পালন করছেন রাজ্যপাল নিযুক্ত একজন আধিকারিক৷ জেলা পরিষদের সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ায় রাজ্যপাল ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ পরিচালনার জন্য একজন প্রশাসক নিয়োগ করেছেন৷ বর্তমানে প্রশাসক জেলা পরিষদ এলাকার যাবতীয় বিষয় দেখভাল করছেন৷পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে৷ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ইতিমধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top