News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যু, থানায় মামলা
Image

চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যু, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ জুলাই৷৷ চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে বিশালগড় মহকুমা হাসপাতালে এক চিকিৎসকের বিরুদ্ধে৷পরবর্তী সময়ে রোগীর পরিবারের পক্ষ থেকে মধুপুর থানায় মামলা করা হয় ডাক্তারের বিরুদ্ধে৷ ঘটনা বিশালগড় মহাকুমার পুরাথল রাজনগর এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায় পুরাথল রাজনগর এলাকার নিধুভূষণ দত্ত বয়স ৫৭ দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন৷ শেষপর্যন্ত অবস্থার অবনতি হওয়ার পরিপ্রেক্ষিতে সোমবার রাত দশটা নাগাদ বিশালগড় হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসার গাফিলতির কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন৷ পরিবারের সদস্যরা তাদের বক্তব্য কর্তব্যরত এক মহিলা ডাক্তার তাকে চিকিৎসা করেনি৷ হাসপাতাল থেকে বের করে দেয়৷ পরবর্তী সময়ে হাসপাতাল থেকে বের হলে তার মৃত্যু হয়৷ শেষ পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে মধুপুর থানায় মামলা দায়ের করেন বলে জানা যায়৷ এদিকে বিশালগড় মহকুমা হাসপাতালে বিশালগড় থানার এস আই বিমল বৈদ্য এসে তদন্ত শুরু করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top