News Flash

  • Home
  • Uncategorized
  • পহলা আগস্টকে মুসলমান মহিলা অধিকার দিবস হিসেবে ঘোষণা করল কেন্দ্র
Image

পহলা আগস্টকে মুসলমান মহিলা অধিকার দিবস হিসেবে ঘোষণা করল কেন্দ্র

নয়াদিল্লি, ২২ জুলাই (হি. স.): এবার থেকে পহলা আগস্ট ‘মুসলমান মহিলা অধিকার দিবস’ হিসেবে পালিত হবে। বুধবার এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি।তাৎক্ষণিক তিন তালাক বিরোধী আইনের উল্লেখ করে এদিন মুক্তার আব্বাস নাকভি এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, এই আইন কার্যকর হওয়ায় কুরীতি, কুপ্রথার শিকার হওয়া থেকে মুক্তি পেয়েছিল মুসলমান বিবাহিত মহিলারা। তাই সেটিকে স্মরণীয় করে রাখতে পহলা আগস্ট ‘মুসলমান মহিলা অধিকার দিবস’ হিসেবে পালিত হবে।

ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনায় স্মরণীয় হয়ে আছে আগস্ট মাস। ৮ আগস্ট ভারত ছাড়ো আন্দোলন, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস, ১৯ আগস্ট বিশ্ব মানবিক দিবস, ২০ আগস্ট সদ্ভাবনা দিবস, ৫ আগস্ট ৩৭০ ধারা বিলুপ্তি হওয়া জন্য স্মরণীয় হয়ে রয়েছে।ঠিক একইভাবে পহলা আগস্ট তাৎক্ষণিক তিন তালাক এর মতন কুপ্রথা থেকে মুক্তি পেয়েছিল মুসলমান বিবাহিত মহিলারা। তাই এবার থেকে ওই দিনটিকে মুসলমান মহিলা অধিকার দিবস হিসেবে পালন করা হবে।নিজের লিখিত বিবৃতিতে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী আরও জানিয়েছেন, সংবিধানিক এবং ইসলাম ধর্মের দিক দিয়ে তাৎক্ষণিক তিন তালাকের কোন মান্যতা ছিল না। তবুও এই কু-প্রথা স্বাধীন ভারতে দীর্ঘদিন ধরে চলে এসেছে। ফলে বেআইনিভাবে, সংবিধান এবং ইসলামবিরোধী উপায় মুসলমান মহিলাদের ওপর নির্যাতন-নিপীড়ন চলে এসেছে।

ভোট ব্যাংকের জন্য এই কাজ করেছে তৎকালীন সরকার।ক্ষমতায় থেকে তারা ফুলে-ফেঁপে উঠেছে।পহলা আগস্ট ২০১৯ সেই দিন যেদিন লোকসভায় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহু জন সমাজ পার্টি এবং বামপন্থীদের প্রবল বিরোধিতা সত্ত্বেও পাশ হয়ে যায় তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল। ওই দিনটি বিবাহিত মুসলমান মহিলাদের কাছে সাংবিধানিক, মৌলিক, লোকতান্ত্রিক এবং সাম্যের অধিকারের দিন হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে।আগামীর সময় ওই দিনটি ভারতীয় সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top