News Flash

  • Home
  • Uncategorized
  • দেশি বন্দুক সহ যুবক গ্রেপ্তার কাঞ্চনপুরে
Image

দেশি বন্দুক সহ যুবক গ্রেপ্তার কাঞ্চনপুরে

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২০ জুলাই৷৷ দেশি বন্দুক সহ এক যুবককে ত্রিপুরা পুলিশ গ্রেফতার করেছে৷ তাকে আদালতে সোপর্দ করা হয়৷ আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে৷


উত্তর ত্রিপুরা জেলায় কাঞ্চনপুর থানার অধীনে পূর্ব সাতনালা রামচন্দ্র পাড়া কলাবাড়ি এলাকায় পুলিশ একটি দেশি বন্দুক উদ্ধার করেছে৷ গোপন খবরের ভিত্তিতে সুভাষ রিয়াং (১৮)-এর ঘর থেকে পুলিশ ওই বন্দুক উদ্ধার করেছে৷ পুলিশ তাকেও হাতেনাতে পাকড়াও করতে সক্ষম হয়েছে৷ কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজিৎ শুক্ল দাসের নেতৃত্বে অভিযানে ওই সাফল্য মিলেছে৷ পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৫৭ ধারায় মামলা রুজু করেছে৷


আজ পুলিশ সুভাষকে আদালতে সোপর্দ করেছে৷ আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে, বন্দুক উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে৷ দেশি বন্দুক ওই যুবকের কাছে কেন পাওয়া গেছে এবং অন্য কোনও উদ্দেশ্য লুকিয়ে রয়েছে কিনা তা খুঁজে দেখছে পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top