News Flash

  • Home
  • Uncategorized
  • পারিবারিক বিবাদের জেরে বাবাকে খুন করে পলাতক ছেলে
Image

পারিবারিক বিবাদের জেরে বাবাকে খুন করে পলাতক ছেলে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২০ জুলাই৷৷ জন্মদাতা পিতাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে৷ রবিবার গভীর রাতে আর কে পুর থানাধীন মহারানী পুলিশ ফাঁড়ি থানার প্রায় সাত কিলোমিটার দূরে জনজাতি অধ্যুষিত গ্রাম গন্ডাবাড়িতে সাধন হরি জমাতিয়া(৫৬) কে নিজ বসতঘরে গভীর রাতে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠে নিজ ছেলের বিরুদ্ধে৷


ঘটনার খবর পেয়ে সোমবার সকালে মহারানী পুলিশ ফাঁড়ি থানা ওসি সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাসলে ছুটে যান৷ জনজাতি এলাকায় খুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাধাকিশোর পুর থানার ওসি৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোমতি জেলা হাসপাতাল মর্গে পাঠান৷ উল্লেখ্য মৃত সাধন হরি জমাতিয়ার ঘাতক ছেলে প্রায় বিশ দিন আগে বহিরাজ্য শিলং থেকে বাড়িতে আসেন৷ তিনি বেশিরভাগ সময়ই নেশাগ্রস্ত অবস্থায় পরিবার-পরিজনদের সাথে ঝগড়া-বিবাদ করতেন বলেও এলাকা সূত্রে জানা যায়৷


রবিবার রাতেও একইভাবে নেশাগ্রস্ত অবস্থায় পরিজনদের সাথে বাকবিতন্ডা লিপ্ত হন বলে খবর৷ যদিও খুনের আসল রহস্য নিয়ে পুলিশ ধোঁয়াশায় রয়েছে৷ প্রাথমিকভাবে খুনের ঘটনায় অভিযোগের তীর মৃতার ছোট ছেলে সাধন ভক্ত জমাতিয়া(২২) এর দিকে৷ ঘটনার পর অভিযুক্ত ছেলে পলাতক৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top