News Flash

  • Home
  • Uncategorized
  • কমলপুরের এসবিআই শাখায় অগ্ণিকাণ্ড, সৌভাগ্যবলে সুরক্ষিত
Image

কমলপুরের এসবিআই শাখায় অগ্ণিকাণ্ড, সৌভাগ্যবলে সুরক্ষিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ সাতসকালে সৌভাগ্যবলে রক্ষা পেয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র কমলপুর শাখা৷ প্রাতঃভ্রমণকারীর তৎপরতায় বড়সড় ক্ষতির হাত থেকে বেঁচেছে এই ব্যাংক৷ শাখা প্রবন্ধক জানিয়েছে, এসি এবং কম্পিউটার আগুনে পুড়েছে৷
সোমবার সকালে ধলাই জেলার এসবিআই কমলপুর শাখায় অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে৷ প্রাতঃভ্রমণকারীরা ব্যাংকের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করেন ধোঁয়া বের হচ্ছে৷ সঙ্গে সঙ্গে বিষয়টি দমকল বাহিনীকে জানানো হয়ে৷ বিষয়টি ব্যাংকের শাখা প্রবন্ধককেও জানানো হয়৷ খবর পেয়ে তিনি দ্রুত ছুটে আসেন৷


এদিকে অগ্ণিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন৷ দমকল বাহিনীর তৎপরতায় আগুন আয়ত্তে আনা হয়৷ ফলে বড় ধরনের ক্ষতির হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে স্টেট ব্যাংকের শাখাটি৷ জনৈক দমকল কর্মী জানিয়েছেন, আগুন ছড়িয়ে পড়লে পার্শবর্তী দোকানপাট এবং বাড়িঘর ভস্মীভূত হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল৷ বিষয়টি প্রত্যক্ষ করার সাথে সাথেই দমকল বাহিনীকে খবর দেওয়ায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে৷

স্টেট ব্যাঙ্কের কমলপুর শাখার ম্যানেজার দমকল বাহিনী এবং স্থানীয় জনগণের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন৷ তিনি বলেন, স্থানীয় জনগণ এবং দমকল বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে ব্যাংকের শাখাটিকে অগ্ণিকাণ্ডের হাত থেকে কোনও ভাবে রক্ষা করা সম্ভব হতো না৷ ব্রাঞ্চ ম্যানেজার জানান, প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে শর্ট সর্কিট থেকে অগ্ণিকাণ্ডের সূত্রপাত৷ অগ্ণিকাণ্ডের ফলে ব্রাঞ্চের এসি এবং বেশ কয়েকটি কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে লকারের টাকা-পয়সা অক্ষত রয়েছে বলে জানিয়েছেন তিনি৷ দিনের বেলা অগ্ণিকাণ্ডের ঘটনায় এবং প্রাতঃভ্রমণকারীদের্ নজরে আসায় অল্পেতে রক্ষা মিলেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top