News Flash

Image

লকডাউনের পথে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ করোনার ক্রমবর্দ্ধমান গতি ত্রিপুরার কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে৷ কারণ, সংক্রমণ বৃদ্ধির সাথে মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে৷ তাই আজ দিনভর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসনিক শীর্ষ কর্মকর্তা এবং মন্ত্রিসভার সদস্যরা বৈঠক করেছেন৷ সূত্রের খবর, কঠোর লকডাউনের পথে এগিয়েছে ত্রিপুরা সরকার৷ অন্তত টানা সাতদিন সম্পূর্ণ লকডাউন লাগু হতে চলেছে৷ এমনটাই এদিনের বৈঠকে আলোচনায় গুরুত্ব পেয়েছে৷ এদিকে, ত্রিপুরা হাইকোর্ট এক বিজ্ঞপ্তি জারি করে আগামী ৯ আগষ্ট পর্য্যন্ত বর্তমান কার্য পদ্ধতির সময়সীমা বাড়িয়েছে৷ কেবলমাত্র জরুরী ভিত্তিতে মামলায় ভিডিও কনফারেন্সে শুনানী হবে৷ এমনকি জেলা আদালতও একই পদ্ধতি মেনে কার্য্য সম্পাদন করবে৷


রাজ্যে হঠাৎ করে করোনা ভয়ঙ্করভাবে থাবা বসিয়েছে৷ বিশেষ করে রেপিড এন্টিজেন কিট দিয়ে পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথেই করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে৷ টানা দুইদিনে চার শতাধিক করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ অবশ্য, এন্টিজেন কিট ছাড়াও আরটিপিসিআর কিটের মাধ্যমেও করোনা আক্রান্তের সন্ধান মিলছে৷ এক্ষেত্রে নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধির সাথে করোনা আক্রান্তের সংখ্যাতেও বৃদ্ধি পেয়েছে৷ স্বাভাবিক ভাবেই বিষয়টি গভীর চিন্তাজনক বলেই মনে করা হচ্ছে৷ এরই মধ্যে পরপর চারজনের মৃত্যু রাজ্যবাসীর চিন্তা আরও বাড়িয়েছে৷ ফলে, জরুরী ভিত্তিতে পরিস্থিতির পর্য্যালোচনা করেছে রাজ্য সরকার৷


আজ সকাল থেকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, দফায় দফায় স্বাস্থ্য দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, খাদ্য দপ্তর এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যদের সাথে বৈঠক করেছেন৷ সূত্রের খবর, ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর ও খাদ্য দপ্তরকে প্রয়োজনীয় সমাগ্রীর পর্য্যাপ্ত মজুত করার নির্দেশ দেওয়া হয়েছে৷ বিশেষ করে রেশনে সামগ্রী এবং কোভিড-১৯ পরীক্ষার কিট ও আনুসঙ্গিক সামগ্রী মজুত করতে বলা হয়েছে৷ কারণ, রাজ্য সরকার টানা লকডাউনের পরিকল্পনা নিয়েছে৷ সূত্রের দাবি, এদিনের বৈঠকে লকডাউনের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে৷ তাছাড়া, লকডাউনের উপকারিতা এবং এর ফলে সৃষ্ট সমস্যা নিয়েও বিস্তারিত চর্চা হয়েছে৷ তাতে, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব না হলেও লকডাউন লাগু করার জন্যই সমস্ত প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে৷
সূত্রের দাবি, আগামীকাল পুণরায় পরিস্থিতি পুণরায় পর্যালোচনা করা হবে৷ তাছাড়া, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে বিস্তারিত হবে৷ এদিকে, ত্রিপুরা হাইকোর্ট আজ এক নির্দেশ জারি করে ২১ জুলাই থেকে ৯ আগষ্ট পর্য্যন্ত বর্তমান কার্যপদ্ধতি মেনেই আদালতের কাজকর্ম চালানোর কথা বলেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top