News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তা সংস্কারের কাজ সাইনবোর্ড সর্বস্ব, ৬ বছর ধরে অপেক্ষায় জনতা
Image

রাস্তা সংস্কারের কাজ সাইনবোর্ড সর্বস্ব, ৬ বছর ধরে অপেক্ষায় জনতা

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২০ জুলাই৷৷ শান্তির বাজার মহকুমার অন্তর্গত কোয়াইফাং এডিসি ভিলেজের শ্রীকান্ত বাড়ী থেকে কাস্তারাই রিয়াং পাড়ায় যাতায়তের রাস্তাটি বেহাল দশায় পরিনত হয়েরয়েছে৷ এই এলাকার লোকজনের সুবিধার্থে প্রধানন্ত্রী গ্রাম সড়ক যোজনার পক্ষথেকে ৬৭০,০৩ লক্ষটাকা ব্যায়করে ৭,৮০৪ কিলোমিটার রাস্তা বরাদ্ব হলেও কাজের কাজ কিছু হয়নি৷


১১- ০১- ২০১৪ এই কাজ শুরু করার কথা থাকলেও আজ অনেকবছর পেরিয়ে গেলেও গ্রামবাসী রাস্তার কোনোপ্রকার খোঁজপায়নি৷ কাজের দায়িত্ব প্রাপ্ত ঠিকেদার রাস্তার পাশে সাইনবোর্ড লাগিয়ে নিজ দায়িত্ব সেরেফেলেন৷ রাস্তা সংস্কারের তারিখ পেরিয়ে যাবার পরও ঠিকেদারের কোনোপ্রকার হেলদোল নেইবলে অভিযোগ৷ দীর্ঘ বাম আমলে বিভিন্ন কাজে নিম্ন মানের কাজের অভিযোগ উঠেছে৷ কিন্তু এই রাস্তাটি সম্পূর্ন বেতিক্রমী৷ কাজ নাকরেই রাস্তার পাশে সাইনবোর্ড লাগিয়ে চলেগেলেন ঠিকেদার৷ এইদিকে বর্ষাকালে অসুবিধার সন্মুখিন হতেহচ্ছে গ্রামবাসীদের৷

কাঁদার মধ্যদিয়ে প্রতিদিন যাতায়ত করতেহচ্ছে গ্রামবাসীদের৷ গ্রামের লোকজনদের সঙ্গে কথাবলে জানাযায় এলাকায় কোনোলোকজন অসুস্থ হয়ে পরলে কাঁধে করে নিয়ে আসতেহয়৷ অন্যদিকে কাঁদা রাস্তা পেরহয়ে কোয়াইফাং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হলে এক কিলোমিটার রাস্তার জন্য অতিরুক্ত গাড়ী ভাড়া দিতেহয়৷ এই এলাকার লোকজনেয় রাস্তার পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভুগছে৷ এলাকার লোকজনেরা কুয়ার জল ও নদীর জল খেয়ে কোনোপ্রকার দিন কাটাচ্ছে৷ জানাযায় উনারা প্রতিনিয়ত কাঁচা জল খেয়েই দিন কাটাচ্ছে৷ এইগ্রামে অধিকাংশ লোকজনের বাড়ীতে ফিল্টার নেই বলে জানাযায়৷ এখন লোকজন চাইছে এই এলাকায় যাতায়তের রাস্তাটি সংস্কার করে এলাকায় বিশুদ্ধ পানিয় জলের ব্যাবস্থা করাহোক৷ এখন দেখার বিষয় বর্তমান রাজ্যসরকার এই এলাকার উন্নয়ন স্বার্থে কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top