News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউন : সীমান্ত এলাকায় খাদ্যের তীব্র সংকট : সিপিএম
Image

লকডাউন : সীমান্ত এলাকায় খাদ্যের তীব্র সংকট : সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় লকডাউনের ফলে খাদ্যের সংকট দেখা দিয়েছে এবং অবিলম্বে ওইসব এলাকায় খাদ্য সামগ্রী সরবরাহ করার দাবী জানিয়েছে সিপিএম৷ দলের রাজ্য কার্য্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই দাবী জানিয়েছেন বিধায়ক তপন চক্রবর্তী, বিধায়ক সুধন দাস, বিধায়ক রতন ভৌমিক প্রমুখ৷ একই সঙ্গে নির্মাণ শ্রমিক সহ সমস্ত শ্রমিকদের করোনা পরিস্থিতিতে যে আর্থিক সহযোগিতা দেওয়ার কথা সেখানে কিছু অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন মন্ত্রী শহিদ চৌধুরী৷


সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে দাবি করেন সীমান্ত এলাকায় এসময়ে মানুষ সমস্যায় রয়েছে, আর্থিক সংকটে আছে৷ খাদ্য সংকট দেখা দিয়েছে৷ খাদ্যের কোন ব্যবস্থা নেই৷ কোন ব্যবস্থা না করেই লকডাউন দেওয়া হয়েছে৷ তারা আরও অভিযোগ করেন ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী, নার্স তাদের সুরক্ষা সামগ্রী পর্যাপ্তভাবে দেওয়া হয়নি৷ এখন চিকিৎসকরাও আক্রান্ত হচ্ছেন৷ করোনা রোগ নির্ণয়ের জন্য ব্যাপক পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান৷

এদিকে সীমান্ত এলাকা সহ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ যারা সমস্যায় রয়েছে তাদেরকে বিনামূল্যে ১০ কেজি করে খাদ্যসামগ্রী এবং ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সাহায্যের দাবি জানানো হয়েছে৷ এদিকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে হকারদের যে সাহায্য করার কথা বলা হয়েছে তাতে সবাইকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন রতন ভৌমিক৷ তিনি বলেন সব পত্রিকা হকারদেও আর্থিক সাহায্য করা হয়নি৷ তাছাড়া রেগা, টুয়েপে পর্যাপ্ত পরিমাণ কাজ প্রদানের দাবি জানানো হয়েছে৷


সিপিএম পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে ৫ সদস্যের এক প্রতিনিধি দল পশ্চিম জেলার জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন৷ ১৭ জুলাই থেকে সীমান্ত এলাকায় সম্পূর্ণ লক ডাউন ঘোষণা করা হয়েছে৷ সেই মোতাবেক চলছে সম্পূর্ণ লক ডাউন৷ এই লক ডাউনে দারুন সঙ্কটে রয়েছে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষেরা৷ এই সমস্ত এলাকায় প্রায় ৯০ শতাংশ মানুষ গরীব অংশের৷ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে অসুবিধা হচ্ছে৷ পরিষেবা পাচ্ছেন না৷ গবাদি পশুর চিকিৎসা হচ্ছে না৷ সরকার প্রয়োজনে পদক্ষেপ নেবে৷ কিন্তু সেই এলাকায় বসবাসকারী সমস্ত মানুষদের খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করার দাবি জানান সিপিএম পশ্চিম জেলার সম্পাদক পবিত্র কর৷ একটা নির্দিষ্ট সময়ে দোকান খোলার ব্যবস্থা করা, কৃষি কাজ অব্যাহত রাখার ব্যবস্থা করার দাবি জানান তিনি৷ সোমবার ভানুঘোষ স্মৃতি ভবনে সাংবাদিক সম্মেলন করে এই দাবির বিষয়ে জানান তিনি৷ এই ক্ষেত্রে জেলা শাসক ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top