News Flash

  • Home
  • Uncategorized
  • অপহৃতা নাবালিকা উদ্ধার, গ্রেপ্তার অপহরণকারী যুবক
Image

অপহৃতা নাবালিকা উদ্ধার, গ্রেপ্তার অপহরণকারী যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ উত্তর ত্রিপুরা জেলার কুমারঘাট এর পূর্ব রাতা ছড়ার ৫নং ওয়ার্ডের অপহৃত নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ৷ বাগবাসার নোয়াগাঁও এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়েছে৷


গত ১৮ জুলাই কুমারঘাট এর পূর্ব রাতা ছড়া র৫ নং ওয়ার্ডের পাগলা ছড়া থেকে ১৭ বছরের এক নাবালিকাকে অপহরণ করেছিল বাবু সেন নামে এক যুবক৷এ ব্যাপারে অপহৃত নাবালিকার পরিবারের তরফ থেকে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছিল৷ নাবালিকাকে অপহরণ করে অপহরণকারী যুবক আমবাসার কচুছড়ায় এক নিকট আত্মীয় বাড়িতে নিয়ে যায়৷ সেখান থেকে ওই নাবালিকাকে নিয়ে নিজ বাড়িতে আসে৷ খবর পেয়ে নাবালিকার পরিবারের লোকজন রা বাগবাসার নোয়াগাঁও বাড়িতে যায়৷ নাবালিকাকে নিয়ে ওই যুবক নিজের বাড়িতে অবস্থান করছে দেখে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়৷


খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে নাবালিকা সহ তাকে পাকড়াও করে৷ উদ্ধার করেন নাবালিকাকে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়৷অপরদিকে অপহরণকারী যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ৷ নাবালিকা অপহরণের দায়ে তার বিরুদ্ধে মামলা গৃহীত হয়৷ অপহরণের তিনদিন পর নাবালিকাকে উদ্ধারের সংবাদে এলাকায় স্বস্তি ফিরেছে৷অপহরণকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অপরিচিত নাবালিকার পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা জোরালো দাবি জানিয়েছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top