News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : ঝাঁপ পড়ল ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের কার্য্যালয়ে
Image

করোনা : ঝাঁপ পড়ল ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের কার্য্যালয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ করোনা- প্রকোপে ঝাঁপ পড়ল ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে৷ মূলত দুই আইনজীবী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


এ-বিষয়ে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক আইনজীবী কৌশিক ইন্দু জানিয়েছেন, এখন করোনা-র প্রকোপে আদালতে স্বাভাবিক কাজকর্মেও প্রভাব পড়েছে৷ এরই মধ্যে দুই আইনজীবীর দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাই ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের কার্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, এমনিতে শুক্রবার পর্যন্ত অ্যাসোসিয়েশনের কার্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ তবে, শনি ও রবিবার ছুটি থাকায় আগামী সোমবার পুনরায় কার্যালয় খোলা হবে৷


তিনি বলেন, বার অ্যাসোসিয়েশনের কার্যালয় স্যানিটাইজ করার ব্যবস্থা হয়েছে৷ তাছাড়া, করোনা আক্রান্ত আইনজীবীদের সংস্পর্শে যাঁরা ছিলেন তাঁদের খোঁজে বের করে পরীক্ষার ব্যবস্থা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top