News Flash

  • Home
  • Uncategorized
  • গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর
Image

গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ কল্যাণপুর থানা এলাকার শান্তিনগর গ্রামে এক গৃহবধূ গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ অগ্ণিদগ্দ গৃহবধূর নাম রুমন দাস৷ অগ্ণিদগ্দ গৃহবধূকে উদ্ধার করে প্রথমে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কলানপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান অগ্ণিদগ্দ হয়ে মহিলার শরীরের বেশির ভাগ অংশই মারাত্মকভাবে ঝলসে গেছে৷অবস্থা সঙ্কটজনক হওয়ায় কল্যাণপুর হাসপাতাল থেকে অগ্ণিদগ্দ গৃহবধূকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷


বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই অগ্ণিদগ্দ গৃহবধূ৷ পারিবারিক সূত্রে জানা গেছে অগ্ণি দগ্দ গৃহবধূ রোমন দাস বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল৷ মানসিক অবসাদ থেকেই গৃহবধূ অগ্ণিদগ্দ হয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে দাবি করা হয়েছে৷ শান্তিনগরে গৃহবধূর আত্মহত্যার সংবাদ রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷অবশ্য এ ব্যাপারে থানায় কোন মামলা গৃহীত হয়নি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top