News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশাসন উদাসীন, জনগণ ও ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগে ৩ দিনের পুরো লকডাউন খোয়াইতে
Image

প্রশাসন উদাসীন, জনগণ ও ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগে ৩ দিনের পুরো লকডাউন খোয়াইতে

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ জুলাই৷৷ খোয়াই জেলা প্রশাসনের উদাসীনতার মধ্যে বর্তমানে খোয়াই চলছে জনসাধারণের উপর ভরসা করেই৷ আপাতত এমনটাই মনে করছেন খোয়াইবাসী৷ দেখা যাচ্ছে বর্তমান সময়ে জেলা সদর খোয়াইয়ে কোন ট্রাফিক পোস্টে ট্রাফিক পুলিশ নেই৷ জনগণ নিজ দায়িত্বে মূল সড়কের উপর দিয়ে নিয়ম নিষ্ঠার সাথেই চলাচল করছে৷ আজ প্রায় ৭ দিন যাবত খোয়াইতে কোন যান দূর্ঘটনার খবর নেই৷ একমাত্র জাগরণ পত্রিকাই খোয়াই শহরকে রেড জোন ঘোষণা করার জনগণের জোড়ালো দাবিকে তুলে ধরেছিল৷

এরপরও প্রশাসনের কোন খোঁজ নেই৷ তাই একপ্রকার বাধ্য হয়েই সাধারন জনগণ এবং খোয়াই সুভাষপার্ক বাজার ব্যবসায়ী যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে ৩ দিন যাবত লকডাউন পালন করার সিদ্ধান্ত নেয়৷ তিনদিন যাবত সকাল ৭ টা থেকে দুপুর ২টা পর্যন্তই বাজার-হাঁট চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়৷ পরবর্তী সময় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার টানা ৩ দিন পুরো লকডাউন রাখা হবে৷ দোকানপাট বন্ধ থাকবে৷ এই করোনা ভাইরাসের সংক্রমণ খোয়াইতে বৃদ্ধি পেলেও প্রশাসনের কোন উদ্যোগ নেই৷ জেলা হাসপাতাল বন্ধ৷ শহরাঞ্চলে নেই কোন সেনিটাইজেশনের ব্যবস্থা৷ যার ফলে খোয়াইয়ের জনসাধারণ আজ দিশেহারা৷ এসব প্রশ্ণ এবং চরম উৎকণ্ঠার মধ্যে খোয়াইবাসী তথা সুভাষপার্ক বাজার ব্যবসায়ীদের সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে লকডাউনের সিদ্ধান্ত নজিরবিহীন হয়ে থাকবে বলেই অভিমত জনসাধারণের৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top