News Flash

  • Home
  • Uncategorized
  • সেক্স রেকেট : বিজয়া হোটেলে অভিযান চালিয়েছে ক্রাইম ব্রাঞ্চ
Image

সেক্স রেকেট : বিজয়া হোটেলে অভিযান চালিয়েছে ক্রাইম ব্রাঞ্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ রাজধানীর হোটেল বিজয়া প্যালেসে রবিবার তল্লাশি চালালো ক্রাইম ব্রাঞ্চ৷ এই হোটেলেই মাত্র দুদিন পূর্বে মধুচক্রের আসরে হানা দেয় পুলিশ৷ পুলিশ অভিযান চালিয়ে পাকড়াও ও করে বেশ কয়েকজনকে৷ সেদিনই হোটেল মালিক পালিয়ে যায়৷ এই হোটেলে নিয়মিত চলতো দেহ ব্যবসা৷ শনিবার হোটেলের ম্যানেজারকে গ্রেপ্তারও করে পুলিশ৷


প্রশাসন থেকে এই মামলাটি সুক্ষ্মভাবে তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হলো ক্রাইম ব্রাঞ্চকে৷ ক্রাইম ব্রাঞ্চের দায়িত্বে থাকা ফিরোজ মিয়া তদারকি করছেন এই মামলাটির৷ এরই নতুন তথ্য খুঁজে বের করতেই এদিন বিজয়া হোটেলে হানা দেয় ক্রাইম ব্রাঞ্চ৷ পুরো হোটেলে তল্লাশি চালানো হয়৷ এই বিষয়ে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক ফিরোজ মিয়া বলেন, এই মধুচক্রের আসল রহস্য খুঁজে বের করতেই এই অভিযান৷ তবে হোটেল ম্যানেজার গ্রেপ্তার হলেও হোটেলের মালিককে কিন্তু এখনো খুঁজে পায়নি ক্রাইম ব্রাঞ্চ৷

পাশাপাশি এই হোটেলটি যেই বাড়ির মধ্যে রয়েছে, সেই বাড়ির মালিকও পুলিশের সঙ্গে খুব একটা সহযোগিতা করেননি বলেও জানান ফিরোজ মিয়া৷ তবে ক্রাইম ব্রাঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বাড়ির মালিককে জেরা করতে খুব শীঘ্রই আবার আসবেন তারা৷ এই মুহূর্তে পুলিশ রিমান্ডে রয়েছে হোটেলের ম্যানেজার৷ তার থেকেও আরো কিছু তথ্য বের করা যায় কিনা, সেই দিকেও নজর রয়েছে ক্রাইম ব্রাঞ্চের৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top