News Flash

  • Home
  • Uncategorized
  • যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার চেষ্টা সিধাইয়ে
Image

যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার চেষ্টা সিধাইয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ সিধাই থানা এলাকার মোহনপুরের তুলাবাগান চৌমুহনী এলাকায় বিএসএফ ক্যাম্প সংলগ্ণ রাবার বাগানে এক যুবককে ডেকে নিয়ে বেধড়ক মারধর করা হয়েছে৷ তাতে ওই যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত যুবকের নাম জুটন সরকার৷ তাকে প্রথমে মোহনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মোহনপুর হাসপাতাল থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷


ঘটনা শনিবার রাত দশটা নাগাদ৷ ঘটনাকে কেন্দ্র করে মোহনপুরে তুলাবাগান চৌমুহনী এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে সিদ্ধান্ত দের নামধাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷

ঘটনার বিবরণে জানা গেছে শনিবার রাত দশটা নাগাদ তুলাবাগান চৌমুহনী এলাকার জুটন সরকার নামে এক যুবককে তার প্রতিবেশী কয়েকজন যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়৷ বাড়ি থেকে ডেকে নিয়ে বিএসএফ ক্যাম্প সংলগ্ণ রাবার বাগানে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়৷ আক্রান্ত যুবকের চিৎকারে তার পরিবারের লোকজন রা বাড়ি থেকে বের হয়ে আসেন৷ তখনই আক্রমণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ সঙ্ঘবদ্ধ হামলায় আহত জুটন সরকারকে পরিবারের লোকজন উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জোটন সরকার জানায় পূর্ব বিরোধের জের ধরে তাকে রাতে বাড়ি থেকে তুলে এনে মারধর করা হয়েছে৷ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আক্রান্ত’’জুটন সরকার ও তার পরিবারের লোকজনরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top