News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থান যান দূর্ঘটনায় আহত চারজন
Image

পৃথক স্থান যান দূর্ঘটনায় আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ চড়িলাম, ১৯ জুলাই৷৷ কল্যাণপুর থানা এলাকার গোপালনগর এলাকায় শনিবার রাতে একটি বাইক ও বাইসাইকেল এর মধ্যে সংঘর্ষে তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন৷


দুর্ঘটনার খবর পেয়ে কল্যানপুর থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়৷ স্থানীয় সূত্রে জানা গেছে একটি দ্রুতগামী বাইক একটি বাই সাইকেলকে সজোরে ধাক্কা দেয়৷ তাতেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে৷ বাইসাইকেলকে ধাক্কা দিয়ে বাইক চালকও বাইক নিয়ে ছিটকে পড়ে৷ কলানপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং বাইসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ প্রাথমিকভাবে জানা গেছে বাইক চালকের দ্রুতগামীতার কারণ এই দুর্ঘটনাটি ঘটেছে৷


ফের যান দূর্ঘটনার শিকার এক যুবক৷ ঘটনা রবিবার বিকালে বিশালগড়ের রঘুনাথপুর এলাকায়৷ আহত যুবকের নাম লক্ষন নম৷ বয়স ২৬ বছর৷ ঘটনার বিবরণে জানা যায় বক্সনগরের দিক থেকে বিশালগড়ের দিকে বাইক নিয়ে আসছিল লক্ষন নম৷ মাঝ পথে রাস্তার উপর থাকা গরুর দড়ি বাইকের চাক্কায় পেচিয়ে যাওয়ার ফলে ঘটে এই দুর্ঘটনা৷ প্রত্যক্ষদর্শীরা আহত যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখে বিশালগড় দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top