News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পূর্ণ সুস্থ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী, সত্যেন্দ্রকে শুভেচ্ছা অরবিন্দ কেজরিওয়ালের
Image

সম্পূর্ণ সুস্থ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী, সত্যেন্দ্রকে শুভেচ্ছা অরবিন্দ কেজরিওয়ালের

নয়াদিল্লি, ২০ জুলাই (হি.স.): প্রাণঘাতী কোভিড-১৯ ভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা নিজ মন্ত্রিসভার সদস্য সত্যেন্দ্র জৈনকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার টুইট করে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন সুস্থ হয়ে উঠেছেন। সোমবার থেকেই কাজে যোগ দেবেন তিনি।

সত্যেন্দ্র জৈনের ভূয়সী প্রশংসা করে কেজরিওয়াল টুইটারে আরও লেখেন, তিনি সর্বদা হাসপাতালে ভিসিট করতেন, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের সঙ্গে কথা বলতেন। তিনি করোনা-আক্রান্ত হন। প্রায় একমাস পর কাজে ফিরছেন তিনি। শুভেচ্ছা সত্যেন্দ্র জৈন!

শারীরিক অসুস্থতাজনিত কারণে গত ১৬ জুন উত্তর-পূর্ব দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সত্যেন্দ্র জৈন। ১৭ জুন কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা-মুক্ত হওয়ার পর এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন তিনি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top