News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে পুনরায় চালু হচ্ছে, জানালেন মুখ্যমন্ত্রী
Image

আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে পুনরায় চালু হচ্ছে, জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে পুনরায় চালু হতে চলেছে৷ সাবমেরিন ক্যাবলে সরাসরি বাংলাদেশের কক্সবাজার থেকে ১০ জিবি ইন্টারনেট সংযোগ পুনরায় চালু হওয়ার বিষয়ে শনিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন৷ তাতে ত্রিপুরার পাশাপাশি সমগ্র উত্তর-পূর্বাঞ্চল, এমন-কি পূর্ব ভারত উপকৃত হবে বলে ধারণা করা যাচ্ছে৷


প্রসঙ্গত, ভারতের তৃতীয় আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে স্থাপন হয়েছিল ত্রিপুরায়৷ কিন্তু আর্থিক অনটনের কারণে কক্সবাজার থেকে ব্যান্ডউইথ নেওয়া বন্ধ করে দেয় ভারত৷ তাতে ত্রিপুরা সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে সরাসরি প্রভাব পড়ে৷ কিন্তু প্রধানমন্ত্রীর ত্রিপুরাকে হীরা বানানোর স্বপ্ণ পূরণে পুনরায় ওই আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে৷


মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন, বেশ কয়েকমাস ধরে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে বন্ধ হয়ে গেছে৷ কিন্তু, কেন্দ্রীয় সরকারের কাছে তা পুনরায় চালু করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য আবেদন জানিয়েছি৷ তিনি আশা প্রকাশ করে বলেন, খুব অল্প সময়ের মধ্যে পুনরায় ভারতের তৃতীয় আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে চালু হচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top