News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে বাড়িতে ঢুকে সদস্যদের মারধর করে ঘরে অগ্ণিসংযোগ
Image

খোয়াইয়ে বাড়িতে ঢুকে সদস্যদের মারধর করে ঘরে অগ্ণিসংযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ খোয়াই রামচন্দ্র ঘাট বিধানসভা এলাকার বাতাপুরা গ্রামে গতকাল রাতে দুসৃকতিকারীরা একটি বাড়িতে হামলা চালিয়েছে৷ পরিবারের লোকজনদের মারধর করার পর বসতঘরে অগ্ণিসংযোগ করেছে৷ তাতে বসতঘর সম্পূর্ণভাবে ভষ্মীভূত হয়ে গেছে৷
ঘটনাকে কেন্দ্র করে রামচন্দ্র ঘাটের বাতাপর সহ পার্শবর্তী এলাকাগুলোতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় রাত নয়টা থেকে কার্ফু বলবৎ করা হয়েছে৷ কার্ফু চলাকালেই বাড়িতে হামলা এবং অগ্ণিসংযোগের ঘটনা সংঘটিত হয়৷


কার্ফু চলাকালে কিভাবে দুসৃকতিকারীরা এভাবে বাড়িতে ঢুকে হামলা এবং অগ্ণিসংযোগের ঘটনা ঘটে তা নিয়ে জনমনে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷একেবারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷তবে এখনো পর্যন্ত দুষৃকতিকারীদের গ্রেপ্তারের কোন সংবাদ নেই৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top