News Flash

  • Home
  • Uncategorized
  • টিএসআর ক্যাম্প স্থাপনের দাবীতে মহকুমা শাসককে ডেপুটেশন গন্ডাছড়ায়
Image

টিএসআর ক্যাম্প স্থাপনের দাবীতে মহকুমা শাসককে ডেপুটেশন গন্ডাছড়ায়

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ১৮ জুলাই৷৷ টিএসআর ক্যাম্পের দাবিতে মহকুমা শাসকের দারস্থ গ্রামবাসীরা৷ ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার নারাযণপুর এডিসি ভিলেজের পূর্ব দেবনাথ পাড়ার জনগণ টিএসআর ক্যাম্প স্থাপনের দাবিতে শনিবার গন্ডাছড়া মহকুমা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন৷ মহকুমা শাসক তাদের দাবি গুলো উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন বলে প্রতিনিধি দলের সদস্যদের আশ্বাস দেন৷


উল্লেখ্য গত ২৫ জুন মধ্যরাতে পূর্ব দেবনাথ পাড়ার বাসিন্দা ওয়ারিশ আলী নিজ বাড়িতে দুষৃকতীদের হাতে নৃশংস ভাবে খুন হন৷ এরপর গোটা দেবনাথ পাড়া সহ আশপাশ এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়৷ এরই মধ্যে গত সপ্তাহে এই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের সাত পরিবার ভয়, আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে মহকুমার বাইরে অন্যত্র চলে যায়৷


যদিও পুলিশ প্রশাসন এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে ঘটনার দিন রাত থেকেই অস্থায়ী ভাবে টিএসআর মোতায়েন করে৷ তবে ১৮ জুলাই থেকে নিরাপত্তার কোন ব্যবস্থা আর থাকবে না বলে এলাকাবাসীরা জানতে পারে৷ এরই পরিপ্রেক্ষিতে এলাকার প্রায় শতাধিক জাতি, উপজাতি এবং সংখ্যালঘু পরিবারের সদস্যদের সাক্ষর সদন কপি এদিন মহকুমা শাসকের নিকট তুলে দেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top