News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের সরকারি কর্মচারীরা পাবেন ৩ শতাংশ ইনক্রিমেন্ট
Image

রাজ্যের সরকারি কর্মচারীরা পাবেন ৩ শতাংশ ইনক্রিমেন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ কোভিড-১৯ অতিমারি পরিস্থিতিতে আর্থিক অনটনের মধ্যেও ত্রিপুরায় সরকারি কর্মচারীদের প্রাপ্য ইনক্রিমেন্ট দেওয়া হবে৷ দেশের অন্য রাজ্যের মতো করোনা-র কারণে বেতনে কাটছাঁট করা হবে না৷ শুক্রবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এ-কথা জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর কথায়, ৩ শতাংশ ইনক্রিমেন্ট যথারীতি পাবেন সরকারি কর্মচারীরা৷


এদিন তিনি বলেন, ত্রিপুরা দেশের অনেক রাজ্যের তুলনায় আর্থিক দিক দিয়ে অসচ্ছল৷ তবুও, করোনা-র প্রকোপে কোষাগারে টান পড়লেও তার প্রভাব সরকারি কর্মচারীদের উপর পড়তে দেবে না রাজ্য সরকার৷ তাঁর দাবি, তেলেঙ্গানা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, রাজস্থান বেতনে কাটছাট করেছে৷ কেরালা সরকার বাধ্য হয়ে অর্ডিন্যান্স এনেছে৷ কিন্তু, ত্রিপুরায় শুধু মন্ত্রী ও বিধায়কদের বেতন-ভাতায় ৩০ শতাংশ কাটা হয়েছে৷


শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরায় বছরে দুবার ইনক্রিমেন্ট দেওয়া হয়৷ একাংশ কর্মচারী জানুয়ারিতে এবং বড় অংশের কর্মচারী জুলাইতে ইনক্রিমেন্ট পেয়ে থাকেন৷ তাঁদের সেই ইনক্রিমেন্ট প্রদান করা হবে বলে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে৷ তাঁর কথায়, ৯৯ হাজার ১৪৯ জন স্থায়ী সরকারি কর্মচারীর মূল বেতন দিতে গিয়ে ৩৮৭ কোটি ১ লক্ষ ১০ হাজার টাকার প্রয়োজন৷ সেক্ষেত্রে ৩ শতাংশ ইনক্রিমেন্ট দিতে ১৩৯ কোটি ৩২ লক্ষ টাকার প্রয়োজন পড়বে৷ অবশ্য, ওই টাকায় জানুয়ারি মাসে প্রদেয় একাংশ কর্মচারীও রয়েছেন৷

তিনি বলেন, ৩ শতাংশ ইনক্রিমেন্ট বাবদ জুলাইতে ১১০ কোটি ৮৩ লক্ষ টাকা এবং ২০২১ সালের জানুয়ারিতে ২৮ কোটি ৪৯ লক্ষ ৮০ হাজার টাকার অতিরিক্ত প্রয়োজন রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top