News Flash

  • Home
  • Uncategorized
  • আমিরশাহিতে হতে পারে আইপিএল, প্রস্তুতি নিচ্ছে দুবাই ক্রিকেট সংস্থা
Image

আমিরশাহিতে হতে পারে আইপিএল, প্রস্তুতি নিচ্ছে দুবাই ক্রিকেট সংস্থা

নয়াদিল্লি, ১৮ জুলাই (হি.স.): ভারতে করোনা পরিস্থিতির উন্নতি না হলে আরও একবার দেশের বাইরে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ। সেক্ষেত্রে আইপিএল আয়োজনের জন্য বিসিসিআই চিহ্নিত করল সংযুক্ত আরব আমিরশাহিকে। শুক্রবারের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে শর্তসাপেক্ষে আমিরশাহিতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কাটছাঁট করে আইপিএল হতে পারে ৫ থেকে ৬ সপ্তাহের টুর্নামেন্টে৷ ইঙ্গিত পেয়ে আইপিএল আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করে দিল দুবাই ক্রিকেট সংস্থা।    

বিসিসিআই ধরে নিচ্ছে টি-২০ বিশ্বকাপ বাতিল হতে চলেছে। আইসিসি টি-২০ বিশ্বকাপ স্থগিতের কথা জানালে সরকারি অনুমতির জন্য আবেদন করবে বিসিসিআই। জানতে চাওয়া হবে, ঘরের মাঠে আইপিএল আয়োজন করা সম্ভব কিনা। খতিয়ে দেখা হবে ভারতেই টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা। যদি করোনা পরিস্থিতি অনুকূল না হয়, তবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ আমিরশাহিতে সরিয়ে নিয়ে যাওয়া হবে।  

এই ইঙ্গিত পেয়েই আইপিএল আয়োজনের প্রস্তুতি নিতে শুরু করে দিল দুবাই ক্রিকেট সংস্থা। দুবাই স্পোর্টস সিটির মধ্যেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম খেলাগুলি হতে পারে৷ এখানে আইসিসি-র অ্যাকাডেমিও রয়েছে। দুবাই স্পোর্টস সিটির প্রধান সালমান হানিফ জানিয়ে দিলেন, তারা আইপিএল আয়োজনের সমস্ত পরিকল্পনা তৈরি রাখছে।  তিনি বলেন, ‘স্টেডিয়ামে ন’টা পিচ রয়েছে। অল্প সময়ের মধ্যে যা অনেক ম্যাচ আয়োজন করতে পারা যাবে। পিচ যাতে ঠিক থাকে, সেইজন্য আপাতত আর কোনও ম্যাচ এখানে খেলা হবে না।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top