News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি ভোটের আগে পাহাড়ে উগ্রপন্থী তৎপরতা, চাঁদার রশিদ সহ আটক এক
Image

এডিসি ভোটের আগে পাহাড়ে উগ্রপন্থী তৎপরতা, চাঁদার রশিদ সহ আটক এক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ জুলাই৷৷ এডিসি নির্বাচনের প্রাক্কালে আরও এক উগ্রপন্থী পুলিশের জালে ধরা পড়েছে৷ ঘটনা মুঙ্গিয়াকামী থানার অধীন আঠারমুড়ায়৷ পুলিশ ধৃত উগ্রপন্থীকে জোর জিজ্ঞাসাবাদ করেছে৷


কয়েক বছর রাজ্যে উগ্রপন্থীর কার্যকলাপ দেখা না গেলেও এডিসি নির্বাচনকে সামনে রেখে রেখে আবার নতুন করে উগ্রপন্থিদের আনাগোনা দেখা যাচ্ছে৷ সম্প্রতি খোয়াই থেকে বেশ কয়েকজন উগ্রপন্থীকে নিরাপত্তা বাহিনী আটক করার পর আজ খোয়াই জেলার মুঙ্গিয়াকামি থানাধীন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে টিএসআর এবং পুলিশর উদ্যোগে আঠারমুড়া পাহাড়ের ফল পাড়া এলাকা থেকে এনএলএফটির এক উগ্রপন্থীকে আটক করতে সক্ষম হয় ভোর তিনটায়৷ আটক করা উগ্রপন্থীর নাম কুশরায় দেববর্মা(২৬)৷ পিতা বিপিন দেববর্মা, বাড়ি মুঙ্গিয়াকামি তুইকর্মা এলাকায়৷


পুলিশ জানায় আটক উগ্রপন্থীর কাছ থেকে এন এল এফ টির চাঁদার রশিদ এবং বেশ কিছু লোকের নামের তালিকা পাওয়া যায়৷ পুলিশ আরও জানায় এই উগ্রপন্থীর সাথে আত্মসমর্পণকারী বৈরী দিলীপ দেববর্মা সহ আরো দুজন পালিয়ে যেতে সক্ষম হয়৷ উল্লেখ্য আটক করা উগ্রপন্থী বাবা-একসময় এটিটিএফ এর সদস্য ছিল৷ বর্তমানে পুলিশ আটক উগ্রপন্থীকে তেলিয়ামুড়া থানায় এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top