News Flash

  • Home
  • Uncategorized
  • ভ্রমণ বৃত্তান্ত ছাড়া একের পর এক ক্ষৌরকর্মীর করোনা আক্রান্তের ঘটনায় সমগ্র করিমগঞ্জ জেলা আতঙ্কিত
Image

ভ্রমণ বৃত্তান্ত ছাড়া একের পর এক ক্ষৌরকর্মীর করোনা আক্রান্তের ঘটনায় সমগ্র করিমগঞ্জ জেলা আতঙ্কিত

নিলামবাজার (অসম), ১৭ জুলাই (হি.স.) : ভ্রমণ বৃত্তান্ত ছাড়াই একের পর এক ক্ষৌরকর্মীর করোনা আক্রান্তের ঘটনাকে কেন্দ্র করে সমগ্র করিমগঞ্জ জেলার জনমনে সামাজিক সংক্রমণের আতঙ্ক বিরাজ করছে। করোনা আক্রান্ত ক্ষৌরকর্মীদের সংস্পর্শে কতজন এসেছেন, এর কোনও সঠিক তথ্য‌ও নেই প্রশাসনের কাছে। নিলামবাজারে চার ক্ষৌরকর্মীর শরীরে করোনার লক্ষণ ধরা পড়েছে। এ নিয়ে বৃহত্তর নিলামবাজার এলাকার জনমনে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। অনেকেই এই চার করোনা আক্রান্ত ক্ষৌরকর্মীর সংস্পর্শে এসেছেন। 

চলতি মাসের ৯ তারিখ নিলামবাজারের ৪৯ জন ক্ষৌরকর্মীর করোনা টেস্টের জন্য সোয়াব সংগ্রহ করেছিল কোভিড-১৯ মেডিক্যাল টিম। সে দিন থেকেই ওই সব ক্ষৌরকর্মীকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফফরের দল। কিন্তু তাঁরা কোভিড প্রোটোকল ভেঙে এবং প্রশাসনিক নির্দেশ লঙ্ঘন করে বাজারহাটে অবাধে চলাফেরা করেছেন। সোয়াব সংগ্রহের দিন থেকে ১৪ দিন অর্থাৎ ২২ জুলাই অবধি সেলুন বন্ধ রাখার‌ও নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু একাংশ ক্ষৌরকর্মী প্রশাসনিক নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে সেলুন খোলা রেখে তাঁদের কাজ চালিয়ে যাচ্ছিলেন। আজ সকালেও নিলামবাজারের বেশ কয়েকটি সেলুন যথারীতি খোলা ছিল। অথচ নিলামবাজার থানা এবং সার্কল কার্যালয় থেকে ঢিলছোঁড়া দূরত্বে রয়েছে এই সকল সেলুন। প্রশাসনের সামনেই সেলুনের কাজ চলতে থাকলেও প্রশাসনিক কর্তারা ভাতঘুমে আচ্ছন্ন। 

স্থানীয় সচেতন নাগরিকরা অভিযোগ করে বলেন, এক শ্রেণির দায়িত্বজ্ঞানহীন মানুষ এবং প্রশাসনিক উদাসীনতার কারণে করোনা ক্রমশ গোষ্ঠী সংক্রমণের দিকে এগোচ্ছে। শারীরিক দূরত্ব বজায় রেখে চলা, বাইরে বের হলেই মাস্ক লাগানো বাধ্যতামূলক, জমায়েত না হ‌ওয়া, গাড়িতে কম সংখ্যক যাত্রী নিয়ে চলাচল করার মতো সরকারি বিধি নিষেধ জারি থাকলেও, এ সবের কোন বালাই নেই করিমগঞ্জ শহর সহ জেলার গ্রামাঞ্চলে। প্রশাসনকে দস্তুরমতো চ্যালেঞ্জ জানিয়ে সর্বত্র‌ই চলছে নিয়ম ভঙ্গের এক অঘোষিত প্রতিযোগিতা। আর প্রশাসন যন্ত্র‌ও ঠুঁটো জগন্নাথ হয়ে বসে রয়েছে বলে গণ-অভিযোগ উঠছে। করোনা সংক্রমণ প্রতিরোধে প্রশাসনকে শক্ত হাতে লাগাম ধরতে আহ্বান জানিয়েছেন জেলার সচেতন নাগরিককুল। 

এদিকে নিলামবাজারের করোনা আক্রান্ত ক্ষৌরকর্মীদের সংস্পর্শে আসার সন্দেহে গতকাল এবং আজ, এই দুদিনে করোনা টেস্টের জন্য মোট ৩৬ জন স্বেচ্ছায় সোয়াব দিয়ে এসেছেন। এঁদের রিপোর্ট আসার পর‌ই বোঝা যাবে গোষ্ঠা সংক্রমণের আশঙ্কা আছে কি না।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top