News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিগামী বিমান স্থগিত, কলকাতার যাত্রীদের ভরসা আগরতলা বিমানবন্দর
Image

দিল্লিগামী বিমান স্থগিত, কলকাতার যাত্রীদের ভরসা আগরতলা বিমানবন্দর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷ করোনা-র প্রকোপে কলকাতা থেকে দিল্লি বিমান পরিষেবা স্থগিত রয়েছে৷ তাই, বহু যাত্রী দিল্লি যাওয়ার জন্য আগরতলা বিমানবন্দর-কে ব্যবহার করছে৷ তাতে, কলকাতা-আগরতলা এবং আগরতলা-দিল্লি রুটে বিমানে যাত্রী সংখ্যা বেড়ে গেছে৷
করোনা-র প্রভাব সর্বত্রই মারাত্মকভাবে দেখা দিয়েছে৷ যাত্রী বিমান পরিবহনেও স্বাভাবিকভাবে প্রভাব পড়েছে৷ পশ্চিমবঙ্গ সরকার দিল্লি, চেন্নাই, মুম্বাই, পুণে, নাগপুর এবং আহমেদাবাদ রুটে সমস্ত বিমানের পরিষেবা দুই সপ্তাহের জন্য স্থগিত রেখেছে৷ ফলে, যাত্রী-রা বিপাকে পড়েছেন৷ কিন্তু, আগরতলা-দিল্লি রুটে প্রতিদিন একটি বিমান আসা-যাওয়া করছে৷ তাই, কলকাতা থেকে আগরতলা হয়ে দিল্লি যাওয়া সুবিধাজনক বলেই মনে করছেন যাত্রী-রা৷


বর্তমানে, আগরতলা থেকে কলকাতা-র জন্য ইন্ডিগো-র দুইটি বিমান, গুয়াহাটি এবং বেঙ্গালুরু রুটে একটি এবং সরাসরি দিল্লি রুটে একটি বিমান পরিষেবা দিচ্ছে৷ কলকাতা থেকে দুইটি বিমান যাত্রী নিয়ে দিল্লি-র বিমান আগরতলায় আসার আগেই চলে আসছে৷ ফলে কলকাতার যাত্রীদের দিল্লির বিমান ধরতে অসুবিধা হচ্ছে না৷


বিমানবন্দর সূত্রে খবর, সম্প্রতি ঢাকার কূটনীতিবিদ দিল্লি যাওয়ার জন্য আগরতলা বিমানবন্দরকে ব্যবহার করেছে৷ আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকায় ঢাকা থেকে দিল্লি সহজে পৌছানো সম্ভব হচ্ছিল না বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ কূটনীতিবিদদের৷ তাই, তিনি সড়কপথে আগরতলায় আসেন এবং এমবিবি বিমান বন্দর থেকে বিমানে দিল্লি যান৷


এদিকে, এয়ার এশিয়া স্থায়ীভাবে আগরতলা সেক্টরে পরিষেবা গুটিয়ে নেবে বলে স্থির করেছে৷ করোনা-র প্রকোপে এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিমান সংস্থার জনৈক কর্মী জানিয়েছেন৷ গত ৬ জুন তারা সাময়িক পরিষেবা স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল৷ কিন্তু, এখন তারা এই সেক্টরে পরিষেবা পুনরায় শুরু করবে না বলেই স্থির করে নিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top